চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবুজ উইকেটে আফগান পরীক্ষা তামিমদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৫ পূর্বাহ্ণ ০৫, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ সিরিজে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াচ্ছে আজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পেস সহায়ক উইকেটে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।

বাংলাদেশ ও আফগানিস্তানের ১১ বারের দেখায় জয়ের পাল্লা ভারী লাল-সবুজের প্রতিনিধিদের। বাংলাদেশের সাত জয়ের বিপরীতে আফগানরা জিতেছে চারটিতে। দুদলের মধ্যে এটি মাত্র তৃতীয় ওয়ানডে সিরিজ। আগের দুই সিরিজেই জয় পেয়েছিল বাংলাদেশ।

ভারতের মাটিতে ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। বিশ্ব আসরের আগে সেপ্টেম্বরে এশিয়া কাপও ফিরিয়ে আনা হচ্ছে ৫০ ওভারের সংস্করণে। প্রিয় ফরম্যাটের বড় দুটি আসরে সেরা সামর্থ্য দেখানোর পালা বাংলাদেশের।

৫০ ওভারের ক্রিকেটে বেশ শক্তিশালী বাংলাদেশ। দলে পারফর্মারও অনেক। আছে বেশ কয়েকজন ম্যাচ উইনার। দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি নতুন করে জেগেছে পেস ইউনিট। এশিয়া কাপ, বিশ্বকাপের আগে স্কোয়াডের সবাইকে পরখেরও সুযোগ দেখছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

চট্টগ্রামে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে টাইগার ওপেনার বললেন, ‘পেসারদের মধ্যে সবাই ভালো করছে। এখানে হয়তো চেঞ্জ হতে পারে। তিন ম্যাচে হয়তো ভিন্ন পেস বোলিং কম্বিনেশন দেখতে পারবেন।’

এখন দেখার বিষয় তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলামদের প্রত্যেকেই আফগানিস্তান সিরিজে খেলার সুযোগ পান কিনা। ঘাসের উইকেটে পেসারদের দিকেই যে ফোকাস থাকবে সেটি না বললেও চলছে।

Reneta

বিশ্বকাপ ভাবনায় আফগানিস্তান সিরিজে দলে ফেরানো নাঈম শেখ ও আফিফ হোসেনকেও সুযোগ দিতে চায় বাংলাদেশ। তাদের ব্যাপারে তামিম বলেছেন, ‘এই একটা সিরিজে আমরা চেষ্টা করব সবাইকে সুযোগ দিতে। তবে এটা নিশ্চিত নয়। আমরা চেষ্টা করব নাঈমকে সুযোগ দিতে। বড় একটা ইভেন্টের আগে ২-৩টা ম্যাচ খেলতে পারলে ওদের জন্য ভালো।’

চট্টগ্রামে সাধারণত ব্যাটিংবান্ধব উইকেটে খেলা হলেও বাংলাদেশ দলকে এবার নামতে হবে সবুজ উইকেটের পরীক্ষায়। যেখানে শুরুর ১০ ওভার চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন অধিনায়ক তামিম।

আফগানিস্তানের স্পিন প্রতিরোধের ভাবনা অমূলক নয়। কেননা রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমানরা রঙিন পোশাকের ক্রিকেটে ফিরছেন।

চোট থেকে ফেরা তামিম শতভাগ ফিট না হলেও প্রথম ওয়ানডে খেলবেন। ম্যাচ খেলেই বোঝার চেষ্টা করবেন কতটা সেরে উঠেছেন। সিরিজ শুরুর আগে উইকেট দেখে বাংলাদেশ অধিনায়ক বলেছেন উইকেট পরিস্থিতির কথা।

‘এখানকার উইকেট কিছুটা ভিন্ন। হালকা ঘাস রয়েছে। সাধারণত ব্যাটিংয়ের জন্য চট্টগ্রামের উইকেট বেশ ভালো হয়। প্রথম দশ ওভার দুই দলের জন্যই চ্যালেঞ্জিং থাকবে। ১০-১৫ ওভার সংগ্রাম করার পর মাঝের ওভারগুলো থেকে রান উঠবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে সিরিজচট্টগ্রামটিম টাইগার্সতামিমপ্রথম ওয়ানডেবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবাংলাদেশ-আফগানিস্তানরশিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বিদ্যুৎ

মে ২১, ২০২৬

রামিসা হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আশ্বাস

মে ২১, ২০২৬

শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, ২ সাংবাদিক গুলিবিদ্ধ

মে ২১, ২০২৬

কেমন হল সাদিও ‎মানেদের বিশ্বকাপ দল

মে ২১, ২০২৬

এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন, রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT