চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে অনিশ্চিত ডি মারিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ন ১৭, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

পিএসজি থেকে এবারের গ্রীষ্ম মৌসুমে জুভেন্টাসে যোগ দেয়া অ্যাঞ্জেল ডি মারিয়ার সিরি আ অভিষেকটা হয়েছিল স্মরণীয়। সাসুওলোর বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে আর্জেন্টাইন মিডফিল্ডারের গোলেই লিড পেয়েছিল তুরিনের বুড়িরা।

গত সোমবার রাতে হওয়া সেই ম্যাচের ৬৬ মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন ডি মারিয়া। অ্যাডাক্টরের চোটে পড়ায় ৩৪ বর্ষী ফুটবলারের বিশ্বকাপে খেলাই অনিশ্চিত হয়ে পড়েছে। একইসঙ্গে তার চোট ইতালীয় ফুটবলে তার মানিয়ে নেয়াকে বাধাগ্রস্ত করার শঙ্কায় ফেলেছে।

ডি মারিয়ার ইনজুরি প্রসঙ্গে জুভেন্টাস কোচ মার্সিমিলিয়ানো অ্যালেগ্রি বলেছেন, এক সপ্তাহ আগেও তার এই অ্যাডাক্টর সমস্যা ছিল। আমরা যখন ৩-০ তে এগিয়ে ছিলাম, সম্ভবত আমার তাকে সরিয়ে নেয়া উচিৎ ছিল। তবে সে মাঠে উপভোগ করছিল।

গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা এমন একটি খেলায় জিতেছি যা আমরা সত্যিই জিততে চেয়েছিলাম। জেতা কোনোভাবেই সহজ ছিল না।

ইনজুরি কোন অবস্থায় রয়েছে, সেটি জানতে ১০ দিন পর আবারও ডি মারিয়ার স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। সাম্পদোরিয়া ও রোমার বিপক্ষে তার যে খেলা হচ্ছে না, সেটি পুরোপুরি নিশ্চিত।

ইনজুরি থেকে দ্রুত সেরে উঠলে ৩১ আগস্ট স্পেজিয়ার বিপক্ষে তিনি মাঠে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে। তবে চোটের অবস্থা গুরুতর হলে ডি মারিয়া কবে খেলায় ফিরবেন, তা এখনই বলা যাচ্ছে না।

Reneta

কাতার বিশ্বকাপের আগে আলবিসেলেস্তেদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি কোচ লিওনেল স্কালোনির জন্য উদ্বেগের বিষয় হবে। কারণ স্কোয়াডের একজন অভিজ্ঞ খেলোয়াড় না থাকাটা দলের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

অক্টোবরের শুরুতে বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা করবেন স্কালোনি। পুরো ক্যারিয়ার জুড়ে পায়ের পেশীর সমস্যা নিয়ে লড়াই করা ডি মারিয়ার নাম স্কোয়াডে না রাখতে পারাটা আর্জেন্টাইন কোচের জন্য হবে হতাশাজনক।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যালেগ্রিআর্জেন্টিনাকাতার বিশ্বকাপ-2022জুভেন্টাসডি মারিয়ালিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT