চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রেষ্ঠ ছবি ‘উৎসব’, আরো যাদের হাতে সেরার পুরস্কার

জমকালো আয়োজনে অনুষ্ঠিত ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

চলচ্চিত্র, নাটক ও সংগীত অঙ্গনের তারকাদের মিলনমেলায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস এর ২৫তম আসর। রঙিন আলো, তারকাখচিত উপস্থিতি ও দর্শক উচ্ছ্বাসে মুখর ছিল এবারের আয়োজন। এ অনুষ্ঠানে চলচ্চিত্র, নাটক ও সংগীতের বিভিন্ন বিভাগে বছরের সেরা শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা।

উৎসবে আজীবন সম্মাননা পেয়েছেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান। আর সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে গেল বছরের আলোচিত সিনেমা ‘উৎসব’।

এছাড়া সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে ‘বরবাদ’-এর জন্য পুরস্কৃত হয়েছেন শাকিব খান এবং সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তমা মির্জা (দাগী)।

‘সমালোচকদের বিচার’-এ সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন আরফান নিশো (দাগী) এবং একই বিভাগে সেরা চলচ্চিত্র অভিনেত্রী নির্বাচিত হয়েছেন মেহজাবীন চৌধুরী (সাবা)। পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য চলচ্চিত্র বিভাগে পুরস্কার পেয়েছেন মিশা সওদাগর (বরবাদ) ও মনিরা মিঠু (দাগী)।

জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক হিসেবে সম্মাননা পেয়েছেন রায়হান রাফি (তাণ্ডব)। সমালোচকদের বিচারে সেরা চলচ্চিত্র পরিচালক হয়েছেন তানিম নূর (উৎসব)।

নাটক বিভাগে সেরা অভিনেতা হয়েছেন ফারহান আহমেদ জোভান (তোমাদের গল্প) এবং সেরা অভিনেত্রী হয়েছেন তানজিম সাইয়ারা তটিনী (তোমাদের গল্প)। সমালোচকদের বিচারে সেরা নাট্য অভিনেতা হয়েছেন জিয়াউল হক পলাশ এবং সেরা নাট্য অভিনেত্রী হয়েছেন তানজিন তিশা (ফাঁদা)। নাটকে পার্শ্ব চরিত্রে পুরস্কৃত হয়েছেন শহীদুজ্জামান সেলিম (দেনা পাওনা) ও দীপ্তা খান্দাকার (এটা আমাদের গল্প)।

Reneta

নাটক পরিচালনায় সেরা নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ (তোমাদের গল্প) এবং সমালোচকদের বিচারে সেরা নাট্য পরিচালক হয়েছেন কাজল আরেফিন অমি (ব্যাচেলর পয়েন্ট)।

সংগীত বিভাগে সেরা পুরুষ কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন প্রীতম আহমেদ (চাঁদ মামা, বরবাদ) এবং সেরা নারী কণ্ঠশিল্পী হয়েছেন দিলশাদ নাহার কণা (কন্যা, জ্বীন–৩)। সমালোচকদের বিচারে সেরা কণ্ঠশিল্পী নির্বাচিত হয়েছেন সোমনুর মনির কোনাল (মায়াবী, বরবাদ) ও ইমরান মাহমুদুল (কন্যা)।

বিশেষ অর্জন সম্মাননা পেয়েছেন আদনান আল রাজীব। উদীয়মান তারকা হিসেবে পুরস্কৃত হয়েছেন মন্দিরা চক্রবর্তী। কোরিওগ্রাফিতে সেরা হয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ এবং সেরা উপস্থাপক নির্বাচিত হয়েছেন রাফসান সাবাব। ঢালিউড স্পটলাইট অ্যাওয়ার্ড পেয়েছেন সামিরা খান মাহি।

এছাড়া সেরা ব্যান্ড হিসেবে চিরকুট, সেরা লোকসংগীত শিল্পী হিসেবে সুলতানা ইয়াসমিন লায়লা পুরস্কৃত হয়েছেন। প্রবাসী শিল্পীদের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে সেরা কণ্ঠশিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন রানো নেওয়াজ ও আনিক রাজ। সম্ভাবনাময় কণ্ঠশিল্পী (যুক্তরাষ্ট্র) হয়েছেন শারাব আজমান।

গীতিকারে সমালোচকদের বিচারে সেরা হয়েছেন ড. সাবরিনা রুবিন। রবীন্দ্রনাথ ঠাকুর সংগীত সম্মাননা পেয়েছেন স্বপ্নীল সজীব। ঢালিউড বিশেষ সম্মাননা (কণ্ঠশিল্পী) পেয়েছেন এস আই সুমন। সেরা গীতিকার হয়েছেন কবির বকুল (মন গলবে না)।

সমালোচকদের বিচারে সেরা সংগীত পরিচালক হয়েছেন শওকত আলী ইমন এবং সেরা সংগীত পরিচালকের পুরস্কার পেয়েছেন ইমরান মাহমুদুল। ঢালিউড সিলভার জুবিলি অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন আসিফ আকবর, রবি চৌধুরী ও আঁখি আলমগীর।

ঢালিউড চলচ্চিত্র ও সংগীত অঙ্গনের শিল্পীদের স্বীকৃতি ও অনুপ্রেরণার এই আয়োজনটি দর্শক-অনুরাগীদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।

প্রতিবারের মতো এই অনুষ্ঠান আয়োজন করছে শো টাইম মিউজিক অ্যান্ড প্লে-র সিইও আলমগীর খান আলম এবং ভাইস প্রেসিডেন্ট শাহিন কবির। আলমগীর খান বলেন, আগামীবারের আয়োজন আরো জমজমাট ভাবে দুবাইতে করার পরিকল্পনা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উৎসবতমা মির্জাদাগীনিশোবরবাদমেহজাবীনলিড বিনোদনশাকিব খানসিনেমাসেরা অভিনেতাসেরা চলচ্চিত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT