পরিবেশ

ঢাকায় ভোরের তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, শুষ্ক থাকবে দিনভর

চ্যানেল আই ভবন ও টেলিস্কোপের ধ্বংসাবশেষ, আকাশে কিছু মেঘ. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই ভবন ও টেলিস্কোপের ধ্বংসাবশেষ, আকাশে কিছু মেঘ, বাংলাদেশে একটি টেলিভিশন স্টেশন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রোববার সকালে আকাশ ছিল রৌদ্রোজ্জ্বল। তাপমাত্রাও গতকাল শনিবারের চেয়ে বেড়েছে। আগের দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৯ থেকে সামান্য বেড়ে আজ সকাল ৬টায় ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রোববার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ সময়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৪ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে৷ একইসাথে সারাদেশের দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিষয়:আজকের আবহাওয়া আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…