বাংলাদেশ

পানির দাম ১০ শতাংশ বাড়ালো ঢাকা ওয়াসা

ঢাকা ওয়াসার অফিস ভবনের সামনে চ্যানেল আই অনলাইন লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা ওয়াসার অফিস ভবনের সামনে চ্যানেল আই অনলাইন এর লোগো দেখা যাচ্ছে, যা বাংলাদেশের একটি প্রধান সংবাদ মাধ্যম।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী ১ জুলাই থেকে পানির দাম ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)।

ওয়াসা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াসা আইন ১৯৯৬-এর ২২ ধারা অনুযায়ী মূল্যস্ফীতির সমন্বয়ের লক্ষ্যে পানির দাম বাড়ানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ওয়াসা কর্তৃপক্ষ আবাসিক গ্রাহকদের জন্য প্রতি ১ হাজার লিটার পানির দাম নির্ধারণ করেছে ১৬ টাকা ৭০ পয়সা, যা বর্তমানে ১৫ টাকা ১৮ পয়সা। এছাড়া বাণিজ্যিক গ্রাহকদের জন্য প্রতি ১ হাজার লিটার পানির দাম নির্ধারণ করা হয়েছে ৪৬ টাকা ২০ পয়সা যা বর্তমানে ৪২ টাকা।

বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকূপ, নির্মাণাধীন ভবন, ন্যূনতম বিলসহ সব প্রকার (পানি ও পয়ঃ) অভিকরের ক্ষেত্রেও কার্যকর হবে।

এর আগে ২০২২ সালের জুলাইয়ে পানির দাম ৫ শতাংশ বাড়িয়েছিল ঢাকা ওয়াসা। ওই বছরের ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছিল নতুন দাম।

বিষয়:ওয়াসা ঢাকা ওয়াসা পানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…