দেশের শেয়ার বাজার ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে নতুন করে কর আরোপ না করার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
আজ ২৮ মে সোমবার রাজধানীতে ডিএসই’র পরিচালনা পর্ষদের প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে সংগঠনের ডিএসই’র চেয়ারম্যান ডক্টর হাফিজ মুহাম্মদ হাসান বাবু এই আহ্বান জানান।
তিনি বলেন, বর্তমানে দেশের দুই শেয়ার বাজারে লেনদেনের পরিমাণ কমে গেছে। বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছেন। এই সময় নতুন কর আরোপ করা হলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আরো অনীহা তৈরি হবে।
এছাড়াও শেয়ার বাজারে আস্থা ফেরাতে তৈরি পোশাক খাতসহ বিভিন্ন খাতের ভালো কোম্পানিকে তালিকাভুক্তির চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।








