চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ডিআরইউ নির্বাচন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২৩
বাংলাদেশ
A A
নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণকারী ভোটাররা লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার ৩০ নভেম্বর সকাল ৯টা থেকে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

দিনব্যাপী চলা এই ভোটগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ও নিজেদের পছন্দের প্রার্থীকে জয়ী করতে সাংবাদিকদের এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সেগুনবাগিচা এলাকাজুড়ে।

নির্বাচন কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন তারা।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।

এছাড়া আরো কয়েকজন সিনিয়র সাংবাদিক তাকে সহযোগিতা করছেন।

নির্বাচনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিআরইউ নির্বাচনে মোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এর মধ্যে একটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মো. মনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। বাকি ২০ পদে প্রার্থী হয়েছেন ৪০ জন।

এর আগে বুধবার ২৯ নভেম্বর ডিআরইউ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে সভায় সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

প্রার্থী যারা
এবারের নির্বাচনে সভাপতির পদে প্রার্থী হয়েছেন চারজন। তারা হলেন- কবির আহমেদ খান, সাখাওয়াত হোসেন বাদশা, সৈয়দ শুকুর আলী শুভ এবং জহিরুল হক রানা। আর সাধারণ সম্পাদকের পদের জন্য প্রার্থী হয়েছেন মাইনুল হাসান সোহেল, আব্দুল্লাহ আল কাফি ও মহিউদ্দিন। সহ-সভাপতির পদে গাযী আনোয়ার, হালিম মোহাম্মদ এবং শফিকুল ইসলাম শামীম ভোট করছেন। যুগ্ম সম্পাদকের একটি পদে মাইদুর রহমান রুবেল এবং মিজানুর রহমান (মিজান রহমান) ভোট করছেন।

এছাড়া অর্থ সম্পাদক পদের জন্য লড়ছেন কামরুজ্জামান বাবলু এবং জাকির হুসাইন। সাংগঠনিক সম্পাদক পদে আছেন চারজন। তারা হলেন- আবদুল হাই তুহিন, হাসান জাবেদ, খালিদ সাইফুল্লাহ এবং এম এম জসিম। এছাড়া দপ্তর সম্পাদক পদে শাহাবুদ্দিন মাহতাব এবং রফিক রাফি। নারী বিষয়ক সম্পাদক পদে মাহমুদা ডলি এবং রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মেসবাহ উল্লাহ শিমুল এবং সুশান্ত কুমার সাহা।

তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে রাশিম (রাশিম মোল্লা) এবং এস এম মোস্তাফিজুর রহমান (সুমন)। ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা এবং মাহবুবুর রহমান। আপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভুঁইয়া এবং মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ)। কল্যাণ সম্পাদক পদে তানভীর আহমেদ এবং নার্গিস জুঁই প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে কার্যনির্বাহী সদস্যের সাতটি পদের জন্য আটজন প্রার্থী রয়েছেন । তারা হলেন- দেলোয়ার হোসেন মহিন, ফারহানা ইয়াছমিন (জুঁথী), হাবিবুর রহমান (হাবিব রহমান), হাসান ইমাম ইমরান, শরীফুল ইসলাম, মুহিববুল্লাহ মুহিব, রফিক মৃধা ও সাঈদ শিপন।

কোনো প্রার্থী না থাকায় নির্বাচনের আগেই সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন।

ট্যাগ: উৎসবমুখর পরিবেশডিআরইউ নির্বাচন ২০২৩
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চুয়েট শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক নির্বাচিত কলাম লেখক মিশুক

পরবর্তী

দুর্ভাগ্যজনক আউটে সাজঘরে জয়

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড়ের উল্লাসে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্ভাগ্যজনক আউটে সাজঘরে জয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিক্ষোভ মিছিল, হরতালের সমর্থনে. Channel i News - চ্যানেল আই নিউজ

হরতালের সমর্থনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT