চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শারমিন ১০১*, শামীমা-সুষমার সেঞ্চুরির আক্ষেপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ১২, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে জয় পেয়েছে আবাহনী ও মোহামেডান। দুই দলই রোববার নবম রাউন্ডে পেয়েছে সহজ জয়। শারমিন সুলতানার অপরাজিত সেঞ্চুরি ও সুষমা দেবীর ৯৫ রানের ইনিংসে গুলশান ইয়ুথ ক্লাবকে ১১০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আবাহনী। অন্য ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৩ উইকেটে হারিয়েছে মোহামেডান।

আরেক ম্যাচে শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমিকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে রূপালি ব্যাংক ক্রীড়া পরিষদ।

বিকেএসপির এক নম্বর গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আবাহনী। ওপেনার শারমিন ১২৬ বলে ৮টি চারে ১০১ রানে অপরাজিত থাকেন। শুরুতে নেমে লড়ে যান শেষ পর্যন্ত। জাতীয় দল থেকে বাদ পড়া শারমিনের চলতি লিগে এটি দ্বিতীয় সেঞ্চুরি।

আকাশী-নীলদের ভারতীয় রিক্রুট সুষমা দেবী ৯৫ বলে ৯৫ রানের মারকুটে ইনিংস খেলে ৪৮তম ওভারে আউট হন। ৫ রানের জন্য পাননি সেঞ্চুরি। তার ব্যাট থেকে আসে ৬টি চার ও ৩টি ছয়ের মার।

জবাবে গুলশানের ক্লাবটি গুটিয়ে যায় একশর আগেই। ৪৭.৫ ওভারে ৮১ রানে গুটিয়ে যায়। মিশু খান সর্বোচ্চ ৪৫ রান করেন। আবাহনীর আশা তিনটি, জাহানারা আলম ও হ্যাপি আলম নেন দুটি করে উইকেট।

বিকেএসপির তিন নম্বর মাঠে খেলাঘরকে আগে ব্যাটিংয়ে পাঠায় মোহামেডান। ৪৯.৩ ওভারে ১৫৬ রানে গুটিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক লতা মন্ডল। রিতু মনির ব্যাট থেকে আসে ৩৫ রান।

Reneta

ভারতের ‘এ’ দলের হয়ে খেলা মোহামেডানের বিদেশি রিক্রুট দিশা দীপক নেন তিনটি উইকেট, সালমা খাতুন ও সোহেলী আক্তার নেন দুটি করে উইকেট।

ওপেনার শামীমার ৯০ রানের লড়াকু ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৪২.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় মোহামেডান। ১০৫ বলে ১২ চার ও একটি ছয়ে হাঁকানো শামীমা রান আউট হন।

রুমানা আহমেদ ২৬ ও শম্পা করেন ১৯ রান। বাকি কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক। দুটি উইকেট নেন লতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহামেডানলিড স্পোর্টসশামিমাশারমিনসুষমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভূমিকম্পের তিন দিন পর ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই বালক

জুন ২৯, ২০২৬

জার্মানির জন্য এক ‘অস্বস্তিকর’ প্রতিপক্ষ প্যারাগুয়ে

জুন ২৯, ২০২৬

মারা গেছেন কিংবদন্তি চিত্রশিল্পী ও পাপেটশিল্পের পথিকৃৎ মুস্তাফা মনোয়ার

জুন ২৯, ২০২৬

জাপানের ‘মানসিক খেলায়’ জড়াবে না আনচেলত্তির ব্রাজিল

জুন ২৯, ২০২৬

হামলা বন্ধে আলোচনায় বসতে রাজি ইরান-যুক্তরাষ্ট্র, দোহায় বৈঠক

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT