ক্রিকেট

শোয়েব মালিকের ‘৫০০’

শোয়েব মালিকের হাসিমুখের ছবি, ক্রিকেটার হিসেবে পরিচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শোয়েব মালিকের একটি ছবি, যেখানে তিনি হাসিমুখে দেখা যাচ্ছে, ক্রিকেট ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বজুড়ে টি-টুয়েন্টি লিগ মাতাচ্ছেন শোয়েব মালিক। ১৭ বছরের টি-টুয়েন্টি ক্যারিয়ারে ৫০০ ম্যাচ খেলার এলিট ক্লাবে নাম লেখালেন পাকিস্তানি ক্রিকেটার। এশিয়ানদের মধ্যে প্রথম।

বিপিএলে শুক্রবার সন্ধ্যায় শোয়েব রংপুর রাইডার্সের জার্সিতে নিজের ৫০০তম ম্যাচে নামেন ঢাকা ডমিনেটরসের বিপক্ষে। সতীর্থরা তার হাত ছুঁয়ে জানান অভিনন্দন।

টি-টুয়েন্টিতে ৫০০ ম্যাচ খেলা তৃতীয় ক্রিকেটার শোয়েব। তার চেয়ে বেশি বিশ ওভারের স্বীকৃত ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার কাইরেন পোলার্ড (৬১৪) ও ডোয়াইন ব্রাভো (৫৫৬)।

বিপিএলে আর দুটি ম্যাচ খেলবেন শোয়েব মালিক। প্লে-অফে ‍টি-টুয়েন্টির ফেরিওয়ালকে পাবে না রংপুর। ৮ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলে ফিরে যাবেন নিজ দেশে। যোগ দেবেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দলে।

বিষয়:ঢাকা ডমিনেটরস বিপিএল-২০২৩ রংপুর রাইডার্স শোয়েব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…