চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শামীম ঝড়ও জেতাতে পারল না ঢাকাকে, টানা দুই জয় সিলেটের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: দরুণ এক জয়ে আসর শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। শক্তিশালী দলটি দ্বিতীয় ম্যাচে হোঁচট খেল। সিলেট টাইটানসের বিপক্ষে হেরে মাঠ ছেড়েছে। অলরাউন্ড নৈপুণ্যে নজর কেড়েছেন আজমতউল্লাহ ওমরজাই। ব্যাটে ঝড় তুলেছিলেন শামীম হোসেন পাটোয়ারী, শেষপর্যন্ত জেতাতে পারেননি ঢাকাকে। ৬ রানে জয় পেল সিলেট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টসে জিতে টাইটানসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ঢাকা অধিনায়ক মোহাম্মদ মিঠুন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে স্বাগতিকরা। লক্ষ্যে নেমে ৮ উইকেটে ১৬৭ রানে থামে ঢাকা।

লক্ষ্যে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। উসমান খান ১৫ বলে ২১ রান করলেও সাইফ, আকবর, মিঠুন, নাসিরদের ব্যর্থতায় উঁকি দিতে থাকে বড় হারের শঙ্কা। ষষ্ঠ উইকেটে হাল ধরেন শামীম ও সাব্বির রহমান। যদিও জয়ের জন্য যথেষ্ট ছিল না, শুধু ব্যবধানই কমিয়েছে।

সাব্বির ১৯ বলে করেন ২৩ রান, একটি চারের সাথে হাঁকান জোড়া ছক্কা। শামীম শেষপর্যন্ত লড়াই করে জিইয়ে রেখেছিলেন জয়ের আশা। শেষ ওভারে প্রয়োজন ছিল ২৭ রান। প্রথম ৩ ওভারে চমকে দেয়া আমির সেই ওভারে বিলি করেন ২০ রান। আর ৯ চার ও ৩ ছক্কায় ৪৩ বলে ৮১ রানে অপরাজিত থাকেন শামীম।

সিলেটের হয়ে ৪০ রান খরচায় ৩ উইকেট নেন ওমরজাই। দুটি করে উইকেট নেন আমির ও নাসুম আহমেদ। মিরাজ শিকার করেন এক উইকেট।

আগে ঘরের মাঠে শুরুটা একদম ভালো হয়নি সিলেটের। ২২ রানে রনি তালুকদার ও মিরাজের উইকেট হারিয়ে চাপে পড়ে। ৭ বলে ১১ রানে রনিকে ফেরান সালমান মির্জা, তাসকিনের বলে সালমানের ক্যাচ হন ৭ বলে ৬ করা মিরাজ।

Reneta

চাপ সামাল দেয়ার চেষ্টা করেন সাইম আইয়ুব। উইকেট ধরে খেলতে গিয়ে ধীরগতিতে রান তুলতে থাকেন। ৩৪ বলে ২৯ রান করা সাইমকে ফেরান সাইফউদ্দিন। বেশি সময় টিকতে পারেননি পারভেজ হোসেন ইমনও। ২টি করে চার ও ছক্কায় ৩২ বলে ৪৪ করে সাজঘরের পথ ফেরেন।

১৭তম ওভারের শেষ বলে ১১ বলে ১৩ করা আফিফ হোসেনকে বোল্ড করেন সালমান। শেষদিকে সিলেটের দর্শকদের মাতিয়ে তোলেন আফগান তারকা অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ও ইংল্যান্ডের ইথান ব্রুকস। ৫ চার ও ৩ ছক্কায় ২৪ বলে ফিফটি হাঁকান ওমরজাই। অপরাজিত থেকে ইনিংস শেষ করেন ৬ বলে ১৩ রান করা ব্রুকস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা ক্যাপিটালসবিপিএল-২০২৬লিড স্পোর্টসসিলেটসিলেট টাইটানস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ছাগলকাণ্ডে’ আলোচিত সেই মতিউর রহমানের বিচার বিষয়ে যা জানা গেল

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বিরোধীদল হুমকি-ধামকি দিয়ে স্বৈরাচারের ভাষায় কথা বলছে’

আগস্ট ৩, ২০২৬

‘পথহারা মন’-কে কেন ‘বছরের সেরা নাটক’ বলছেন দর্শক?

আগস্ট ৩, ২০২৬

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা ও সুরক্ষায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলার অনুদান

আগস্ট ৩, ২০২৬

অস্ট্রেলিয়ায় ‘ভালো সুযোগ-সুবিধায় ভালো প্রস্তুতি’ বাংলাদেশের

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT