বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেও তিনটি হত্যা মামলার আসামি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাবেক আহ্বায়ক এনায়েত করিম রাঙ্গা।
পুলিশ এ হত্যার অভিযোগে তাকে নাটোরের সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া নিজ গ্রামের বাড়ি থেকে গত ২৮ ডিসেম্বর গ্রেপ্তার করেছে।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এনায়েত করিম রাঙ্গার স্ত্রী উম্মে সালমা পাপিয়া দাবি করেন, তিনি তার তার স্বামী এনায়েত করিম রাঙ্গার সাথে বিভিন্ন সময় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছেন। কিন্তু পারিবারিক সম্পত্তি নিয়ে এনায়েত করিম রাঙ্গার ভাতিজা ছাত্রলীগ কর্মী বর্তমানে বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত দাবি করে ষড়যন্ত্রমূলকভাবে এনায়েত করিম রাঙ্গার বিরুদ্ধে ঢাকার তিনটি থানায় পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করেছেন। যদিও এসব হত্যাকাণ্ডের সঙ্গে এনায়েত করিমরাঙ্গার কোন সংশ্লিষ্টতা নেই।
তিনি দাবি করেন পুলিশ কোন তদন্ত না করেই অন্যায়ভাবে তার স্বামীকে গ্রেপ্তার করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ছাত্রজনতা বৈষম্যবিরোধী আন্দোলনের নাম ভাঙিয়ে সাবেক প্রতিমন্ত্রী পলকের সহযোগী ফয়সাল আহমেদের বিচার দাবি করেন।
তবে ফয়সাল আহমেদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন এসব হত্যাকাণ্ডের মামলার বিষয়ে তিনি জড়িত নন।







