চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে ১০ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

এস কে রাসেলএস কে রাসেল
৯:১১ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০২৩
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

দীর্ঘ ১০ ঘণ্টা পর কিশোরগঞ্জের বাজিতপুরের সরারচর রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। রোববার (৬ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বগিটি উদ্ধার করে উদ্ধারকারী দল। বগিটি উদ্ধারের পর ঢাকা-কিশোরগঞ্জ ও চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

উদ্ধার কাজ বিলম্ব হওয়ায় ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। সোমবার সকালে যথাসময়ে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করবে এগারসিন্দুর এক্সপ্রেস। এছাড়া উদ্ধারকাজ শেষ হওয়া পর সরারচর স্টেশনে আটকা পড়া কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন সরারচর রেলস্টেশন থেকে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করেছে।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে উদ্ধারকারী ট্রেনটি ঘটনা স্থলে এসে পৌছায়। মালামাল নামিয়ে ৮ টার দিকে উদ্ধার কাজ শুরু হয়। সাড়ে ৩ ঘন্টা চেষ্টায় রাত সাড়ে ১১ টার দিকে বগি উদ্ধার করা হয়। এতে ঢাকা-ময়মনসিংহ ভায়া ভৈরব এবং ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেস ও ঢাকা থেকে কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস একই সময় বাজিতপুরের সরারচর স্টেশনের একই লাইনে ঢুকে পড়ে। এই সময় পয়েন্ট পরিবর্তনের করতে গিয়ে এগারসিন্দুর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এতে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আখাউড়া থেকে সন্ধ্যা সোয়া ৭ টার দিকে উদ্ধারকারী ট্রেনটি ঘটনা স্থলে এসে পৌছায়। মালামাল নামিয়ে ৮ টার দিকে উদ্ধার কাজ শুরু করে। সাড়ে ৩ ঘন্টা চেষ্টায় রাত সাড়ে ১১ টার দিকে বগি উদ্ধার করা হয়। এতে ঢাকা-ময়মনসিংহ ভায়া ভৈরব এবং ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জট্রেন চলাচল স্বাভাবিক
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬

এমবাপের জোড়া গোল, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান

জুলাই ১, ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT