চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিকে এগিয়ে নেয়ার পথে ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানা জরুরি: ডেপুটি স্পিকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, জাতিকে এগিয়ে নেয়ার পথে বিভিন্ন যুগের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানা জরুরি।

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথে ভাষা আন্দালন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সকল ধাপের সাক্ষ্য বহনকারী শিক্ষকবৃন্দের সাথে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলার গুরুত্ব অনেক।  শিক্ষা-জীবনের স্মৃতি রোমন্থন করার মধ্য দিয়ে নিজেদের শিকড়ে গিয়ে আবার ফিরে আসা অনেক তাৎপর্য বহন করে। এ ধরণের আয়োজন সমাজ গঠনে, পরিবার গঠনে এবং শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে খুবই সহায়ক শক্তি হিসেবে কাজ করে।’

বেড়া সরকারি বিপিন বিহারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বেড়া পৌরসভাধীন তিনটি উচ্চ বিদ্যালয়ের ১৯৮১ ও ’৮২ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠানে আজ প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, ঐতিহ্যবাহী বেড়া বিপিন বিহারি হাইস্কুল আমাদের অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান। বৃহত্তর পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের স্বনামধন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একসময় প্রতিবছর বোর্ডের পরীক্ষায় স্ট্যান্ড করতো। কৃতি শিক্ষার্থীদের তখন বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ দেখতে আসত। এই প্রতিষ্ঠানের আমিও একজন ছাত্র ছিলাম।

অনুষ্ঠান শেষে মো. শামসুল হক টুকু প্রতিষ্ঠান প্রাঙ্গনে সমাহিত বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল খালেকের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

সাতবাড়িয়া ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বেড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এস. এম. আসিফ শামস রঞ্জন, মঞ্জুর কাদের মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মো. আবু সাঈদ বক্তব্য রাখেন।

Reneta

এছাড়া অনুষ্ঠানে বেড়ার বিপিন বিহারি, হাইস্কুল ও গার্লস হাইস্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেপুটি স্পিকার
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT