স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ১৩৪

ডেঙ্গু রোগীর জন্য হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা চলমান, রোগীর সুরক্ষা ও চিকিৎসা ব্যবস্থা দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো দু’জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৪ জন।

বৃহস্পতিবার ৮ জুন স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বুধবার ৭ জুন সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হন ১৩৪ জন।

তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১২২ জন ও ঢাকার বাইরের ১২ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়ালো ৫০৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২ হাজার ৮৫৪ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ১১৯ জন ভর্তি হন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি হন ৭৩৫ জন।

অন্যদিকে, এই সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৩২৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২ হাজার ৬৬৫ জন এবং ঢাকার বাইরের ৬৬২ জন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ২১ জন মারা গেছেন।

বিষয়:ডেঙ্গু মৃতের সংখ্যা শনাক্তের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…