ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ডেঙ্গুরোগী ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
শুক্রবার ১০ মার্চ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশে মোট ৩২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১৫ জন ডেঙ্গুরোগী ভর্তি।
একইসময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৭৩৬ জন। ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩৫৩ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৮৩ জন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭৭৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। ঢাকায় ৩৭৬ জন এবং ঢাকার বাইরে ৪০১ জন রয়েছেন।







