স্বাস্থ্য

ডেঙ্গুতে হাসপাতালে ৫

ডেঙ্গু রোগীর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য চিকিৎসা ও পর্যবেক্ষণের ব্যবস্থা।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত একদিনে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে।

শনিবার ১৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৬ জন এবং অন্যান্য বিভাগে ২২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৬৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৩০ জন এবং ঢাকার বাইরে ৩৬১ জন।

অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪৫ জন। এর মধ্যে ঢাকায় ৩০৯ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৩৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিষয়:ডেঙ্গু স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…