বাংলাদেশ

দেশে ডেঙ্গু রোগী শূন্য দিন

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কেউ হাসপাতালে ভর্তি হয়নি। এতে দীর্ঘসময় পর ডেঙ্গু রোগী শূন্য একটি দিন দেখল বাংলাদেশ।

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে শুক্রবার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে ভর্তি হয়নি। একই সময়ের মধ্যে নতুন করে কেউ হাসপাতাল থেকে ছাড়পত্রও পাননি।

বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩৬ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬ জন। এছাড়া ঢাকার বাইরে ২০ জন চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৬৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৬৪২ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন। আর চলতি বছর এডিস মশাবাহী রোগটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত আটজন মারা গেছেন।

বিষয়:ডেঙ্গু স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…