বাংলাদেশ

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু

হাসপাতালে ভর্তি ৪১০

করোনা টিকা দেওয়ার জন্য একজন স্বাস্থ্যকর্মী রোগীর বাহুতে ইনজেকশন দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন স্বাস্থ্যকর্মী করোনা টিকা দেওয়ার জন্য রোগীর বাহুতে ইনজেকশন দিচ্ছেন, স্বাস্থ্যসেবা কার্যক্রমের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজন মারা গেছেন। এসময়ে নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৪১০ জন।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু জ্বরে ২৫৭ জনের মৃত্যু এবং মোট সংক্রমিত হয়েছেন ৫৮ হাজার ৬১৯ জন।

গত ২৪ ঘণ্টায় ৪১০ জন নতুন রোগীসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ১ হাজার ৪৬৩ জন।

রোববার ৪ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪১০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২০৮ জন এবং ঢাকার বাইরের ২০২ জন।

এরমধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতাদল বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৮৪১ জন। ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৬২২ জন।

চলতি বছর ঢাকার এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ২১৮ জন আর ঢাকার বাইরে ২১ হাজার ৪০১ জন। এরমধ্যে ঢাকায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ২২০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২০ হাজার ৬৭৯ জন।

বিষয়:ডেঙ্গু স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…