বাংলাদেশ

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫১

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবের কারণে আক্রান্ত রোগী ও মশার লার্ভার ছবি, স্বাস্থ্য সচেতনতা প্রচার. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৩৯ জন ভর্তি হয়েছে। তবে, ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কোন রোগী ভর্তি ১২ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১২৬ জন এবং অন্যান্য বিভাগে ৪৩ জন রোগী ভর্তি রয়েছে।

এ পর্যন্ত  মোট ডেঙ্গু রোগী ভর্তি ১ হাজার ৫২৮ জন এবং ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৩৫৮ জন।

বিষয়:ডেঙ্গু স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…