স্বাস্থ্য

ডেঙ্গুতে ৩৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৬ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৩১ জন এবং ঢাকার বাইরে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১২৫ জন এবং অন্যান্য বিভাগে ১৯ জন রোগী রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ১ হাজার ২৩৮ জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া এ পর্যন্ত সর্বমোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৯৩ জন।

বিষয়:ডেঙ্গু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…