স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৩১ রোগী হাসপাতালে

চ্যানেল আই অনলাইন সংবাদ, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর স্বাস্থ্য বিভাগে রোগীদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে  নতুন ৩১  জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়  রাজধানী ঢাকায় ২১ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ১০ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ২১৩ জন।

চলতি বছরে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট  ২৭ হাজার ৮৭০  জন  ভর্তি হয়েছে।

বিজ্ঞপ্তিতে  আরও জানানো হয়, জানুয়ারি থেকে এ পর্যন্ত  ২৭ হাজার  ৫৫৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা  শেষে  হাসপাতাল থেকে  বাড়ি ফিরেছে।

ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬টি হাসপাতালে ১৪৫ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ৬৮ জন ভর্তি রয়েছে। মোট মৃত্যুর সংখ্যা ১০১ জন।

বিষয়:ডেঙ্গু ডেঙ্গু আক্রান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…