বাংলাদেশ

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬৪ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৩০৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৫৬৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ২৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৬ জন।

এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ২৭ হাজার ৮০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগী ২০ হাজার ৬৩ জন ,ঢাকার বাইরে ৭ হাজার ৭৩৯ জন।

বিষয়:ডেঙ্গু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…