চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গুতে ছয় মাসে রেকর্ড পরিমাণ মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ণ ২১, জুলাই ২০২৩
বাংলাদেশ, স্বাস্থ্য
A A

দিন দিন বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। পরিসংখ্যান বলছে, গত সাড়ে ছয় মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫৫ জনের। এর আগে বাংলাদেশের ইতিহাসে কোনোও বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুর কারণে এতো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করার কারণ এই রোগের চার ধরণের ভাইরাস আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে এবং রোগটি দেশের সব জেলায় ছড়িয়ে পড়েছে। এই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৫৫ জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৫ হাজার ৭৯২ জন। এবছর প্রতি মাসে যে পরিমাণ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, তা গত ১০ বছরের মধ্যে সবচেয়ে বেশি।

সাধারণত ডেঙ্গুতে আক্রান্ত হওয়া শুরু হতে থাকে জুলাই মাস থেকে। এরপর আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে সংক্রমণের পরিমাণ বেশি থাকে, পরের মাসগুলোতে এর পরিমাণ কমতে থাকে। তবে গত কয়েক বছরে দেখা গেছে ভিন্ন চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, এক সময়ে বাংলাদেশে ডেঙ্গু রোগটি মৌসুমী রোগ বলে মনে করা হলেও, গত কয়েক বছর ধরে সারা বছর জুড়ে প্রকোপ দেখা যাচ্ছে।

বছরের পর বছর ধরে বাংলাদেশে ডেঙ্গুর সংক্রমণ আর এই রোগের ভাইরাস আরও শক্তিশালী হয়ে ওঠার পরেও সেদিকে নজর না দেয়ায় এই বছরে ডেঙ্গু মারাত্মক হয়ে উঠেছে বলে বাংলাদেশের জনস্বাস্থ্যবিদরা মনে করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেঙ্গুডেঙ্গু পরিস্থিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ক্ষমা’ চাইলেন মার্টিনেজ, ভাবছেন ‘অবসরের’ কথাও

জুলাই ২২, ২০২৬

‘শিক্ষার্থীরা অন্যায় কিছু চাইছে না, সরকারের উচিত তাদের কথা শোনা’

জুলাই ২২, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাবাকে হারিয়েও থামেনি পথচলা, রাতে চাকরি করে সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই ২২, ২০২৬

সংসদ এলাকায় ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, রাহুল গান্ধীর ৫ দফা দাবি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

শর্ত ছাড়াই সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT