শেখ মহিউদ্দিন আহাম্মদে: ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। নতুন করে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন অনেকে। অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন পরিস্কার না করায় বাড়ছে মশার বংশ বিস্তার। আতংকিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান চিকিৎসকদের।
সিটি করপোরেশন বলছে, মশার ঔষধ ছিটানোর পাশাপাশি চলছে লার্ভা ধ্বংসের অভিযান। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। রোগির অতিরিক্ত চাপ সামাল দিতে খোলা হয়েছে ডেঙ্গু ওয়ার্ড।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের মেডিকেল অফিসার ডা. আবু বকর সিদ্দিক বলেন, আতংকিত না হয়ে সচেতনতার পাশাপাশি বাড়িতে চিকিৎসা নিয়েও ডেঙ্গু থেকে সুস্থ হওয়া যায়।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের বেশিভাগ ড্রেন ও খাল অপরিস্কার থাকায় বাড়ছে মশার বংশ বিস্তার। মশা নিধনেও নেই তেমন কোন কার্যক্রম। মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। এডিস মশার লার্ভা ধ্বংস করতে বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
চলতি বছরে এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকল কলেজ হাসপাতেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছে ছয় জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ১৩ জন।







