চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢালাই মিক্সার ওঠানোর কন্টেইনারসহ ক্রেন পড়ে নিহত ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ২৪, জুন ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A
অচেতন অবস্থায় মৃতদেহের পা দেখা যাচ্ছে, অন্ধকারে শোবার ঘরে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন সাততলা ভবনের ছাদ ঢালাইয়ের সময় ঢালাই মিক্সার ওঠানোর কন্টেইনারসহ ক্রেন মেশিন পড়ে তিনজন নির্মাণ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১ শ্রমিক আহত হয়েছেন।

শনিবার দুপুর ২ টার দিকে ডেমরার কোদালদোয়া নূর মসজিদ সংলগ্ন যৌথ মালিকানাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— মো. মোস্তফা (৪২), মো.মিজান (৩২) ও মো. জাফর (৫০)। তবে কারও ঠিকানা এখনো জানা যায়নি।

৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ডেমরা থানার অপারেশন অফিসার সুব্রত কুমার পোদ্দার পুলিশের দায়িত্বরত টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুতের কাজ করছেন। ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার যৌথ মালিকানাধীন ওই ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল দ্রুত গতিতে। এ ঘটনায় হঠাৎ শ্রমিকদের অসাবধানতাবশত নিয়ন্ত্রণ হারিয়ে ৮ তলার নির্মাণাধীন ছাদে রাখা ক্রেন মেশিনটি ঢালাই মিক্সার ভরা অবস্থায় কন্টেইনার ওই ৪ শ্রমিকের ওপরে পড়ে। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।

অপারেশন অফিসার সুব্রত কুমার পেদ্দার আরও বলেন, শ্রমিক মৃত্যুর ঘটনার পর ভবন কর্তৃপক্ষ পালিয়ে গেছে। আমরা খোঁজ করেও কাউকে পাচ্ছি না।

তবে কর্মক্ষেত্রে তাদের গাফিলতিগুলো আমরা চিহ্নিত করছি। আর এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ: ডেমরা থানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাইটানিকের ধ্বংসস্থল যে কারণে এখনও বিপজ্জনক জায়গা

পরবর্তী

বিনিয়োগকারীদের জন্য ‘ইএসজি প্রতিবেদন’ প্রকাশ করল ‘বিএটি বাংলাদেশ’ 

পরবর্তী
বিএটি বাংলাদেশ লোগো, বিনিয়োগকারীদের জন্য ESG প্রতিবেদন প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনিয়োগকারীদের জন্য 'ইএসজি প্রতিবেদন' প্রকাশ করল 'বিএটি বাংলাদেশ' 

কৃষিমন্ত্রী বিদেশিদের সমর্থনের দরকার নেই বলে মন্তব্য করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশিদের সমর্থনের দরকার আমাদের নেই: কৃষিমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT