চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

সাদিয়া আফরিন অমিন্তা সাদিয়া আফরিন অমিন্তা
৪:০৩ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৪
শিক্ষা
A A
শিক্ষার্থীরা কোটা পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবি জানিয়ে বিক্ষোভ ও ছাত্র সমাবেশ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার ২ জুলাই সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিলের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ র‍্যালি ও বিক্ষোভ সমাবেশ করেন।

বিক্ষোভ ও ছাত্র সমাবেশ কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন লেখা-সংবলিত প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত হন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন-‘ মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’।

Banglabid

বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, কোটার ব্যবহারের ফলে একটা গোষ্ঠী শিক্ষা, চাকরিসহ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এর ফলে আমরা সাধারণ শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছি। এটা একপ্রকার বৈষম্য।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত আরেক শিক্ষার্থী বলেন, মুক্তিযোদ্ধা এবং তার পরিবার বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা যেমন, ভাতা, চিকিৎসা, বাসস্থানসহ অন্য আরও সুবিধা ভোগ করে আসছে। এরপরও যদি মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের বিশেষ সুবিধার দরকার হয়, তাহলে সেটা প্রকৃত অর্থেই যারা অনগ্রসর তাদের অধিকার নষ্ট করা ছাড়া কিছু নয়। তাই বলে প্রজাতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা রাখায় সাধারণ ও প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের করা হচ্ছে বঞ্চিত।

এই শিক্ষার্থী আরও বলেন, বিসিএসের মতো পরীক্ষায় প্রায় ৫৬ শতাংশ নিয়োগ কোটার ভিত্তিতে হচ্ছে। সাধারণ মেধাবী শিক্ষার্থীদের জন্য মাত্র ৪৪ শতাংশ। এ পরিস্থিতি নিঃসন্দেহে দেশের বিপুল সংখ্যক মেধাবীকে হতাশ করছে এবং ভবিষ্যতেও করবে। এখানে সাধারণ শিক্ষার্থীসহ পুরো জাতির এবং দেশের সার্বিক স্বার্থেই কোটা সংস্কারের এখন সময়ের দাবি।

Reneta

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, ২০১৮ সালে হাইকোর্ট যে পরিপত্র প্রদান করেছিল, তা যেন পুনর্বহাল রাখে। তা না-হলে সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হবে এবং মানবাধিকারের লঙ্ঘন হবে। তাই ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল না করা হলে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামী বিশ্ববিদ্যালয়কোটাকোটা পুনর্বহালকোটা বিরোধী আন্দোলন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তথ্যের জায়গায় সততা নিশ্চিত করার অঙ্গীকার প্রয়োজন: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

পরবর্তী

রূপগঞ্জের জঙ্গি আস্তানা থেকে বোমা উদ্ধার: অভিযান চলছে

পরবর্তী
রূপগঞ্জে পুলিশ ও র‌্যাবের অভিযান, জঙ্গি আস্তানা থেকে বোমা উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপগঞ্জের জঙ্গি আস্তানা থেকে বোমা উদ্ধার: অভিযান চলছে

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিকে নিয়ে ‘সন্দেহে’ স্কালোনি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT