জনপদ

রাখাল রাহা ও সোহেল হাসান গালিবের শাস্তির দাবিতে বিক্ষোভ

রাখাল রাহা ও সোহেল হাসান গালিবের শাস্তির দাবিতে বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্ষোভে অংশগ্রহণকারীরা একটি বড় ব্যানার ধরে দাঁড়িয়ে আছেন, যেখানে শাস্তির দাবি জানানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাঠ্যপুস্তক সংস্কার কমিশনের সদস্য রাখাল রাহা কর্তৃক আল্লাহর শানে কটুক্তি, সোহেল হাসান গালিবের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুম্মার নামাযের পর তৌহিদী জনতার আয়োজনে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। শহরের পুরাতন বাসটার্মিনাল থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি নড়াইল চৌরাস্তাসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পুরাতন বাসটার্মিনালের উন্মুক্ত মঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক মো.  নাছির উদ্দীন, আনসার ভিডিপি জামে মসজিদের খতিব মাওলানা মহসিনুদ্দিন প্রমুখ।

বক্তারা, পাঠ্যপুস্তক সংস্কার কমিশনের সদস্য রাখাল রাহা কর্তৃক আল্লাহর শানে কটুক্তি, সোহেল হাসান গালিবের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং অবিলম্বে তাদেরকে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিষয়:কবি সোহেল হাসান গালিব তৌহিদী জনতা বিক্ষোভ সমাবেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…