চট্টগ্রাম

চট্টগ্রামের খান কমপ্লেক্স ভবন ভাঙ্গা শুরু

চট্টগ্রাম জেলার মানচিত্র ও চ্যানেল আই লোগো, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অবশেষে চট্টগ্রাম শহরের আলোচিত দেওয়ানহাটের ছয় তলা খান কমপ্লেক্স ভবন ভাঙ্গা শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

শহরের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মানের দেওয়ানহাট অংশে এ ভবনটি পড়ায় আলোচিত এই ভবন ভাঙ্গা শুরু করেছে বলে জানান সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী।

অন্যদিকে ক্ষতিপূরণের দাবীতে কয়েকশ দোকানদার উক্ত ৬তলা ভবন ভাঙ্গার বিরুদ্ধে অবস্থান নেন। দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এস এম আবু মনছুর অভিযোগ করেন, ক্ষতিপূরণ না দিয়ে এ ভবন ভেঙে ফেলা হচ্ছে এবং দোকানদারদের পথে বসিয়ে দিয়েছে। এতে ভবন মালিক এবং সিডিএ কোন ভাবে দায় এড়াতে পারে না।

স্পেশাল ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশা অনুযায়ী আলোচিত এই ভবন অধিগ্রহণ করা হয়। দুইমাস আগে তাদের চিঠি দেওয়া হয়েছে। উক্ত খান কমপ্লেক্সের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ দেওয়ানহাট অংশে বন্ধ রয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…