চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে পার্শ্ববর্তী দেশ: গণতন্ত্র মঞ্চ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A

ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনজীবীকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।

বুধবার (২৭ নভেম্বর) গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে পার্শ্ববর্তী দেশ। তারা বাংলাদেশকে জঙ্গী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে তৎপরতা চলছে, তা রুখে দিতে সরকার ও জণগণকে আহ্বান জানান নেতারা।

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, চট্টগ্রামের ঘটনাকে কেন্দ্র করে ভারতের যে বিবৃতি, তা রীতিমতো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ। চট্টগ্রামের ঘটনা পরিকল্পিত। এটাকে আন্তর্জাতিক এজেন্ডা করে অপপ্রচার চালাচ্ছে পাশ্ববর্তী দেশ।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার এর দায় এড়াতে পারে না। শুধুমাত্র প্রশাসনের ওপর নির্ভর না করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংকট সমাধানের আহ্বান থাকলো গণতন্ত্র মঞ্চের। সরকারের একার পক্ষে এই টালমাটাল পরিস্থিতি সামাল দেয়া সম্ভব না।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী ঐক্য ভেঙে দেয়ার অপচেষ্টাকে রুখে দিতে হবে। ভারতে বসে কলকাঠি নেড়ে বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে, তা মোকাবিলা করতে রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীগণতন্ত্র মঞ্চচট্টগ্রামচট্টগ্রামে আইনজীবী হত্যাহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেপ্তার

জুলাই ১, ২০২৬

হলি আর্টিজান হামলা: ১০ বছরেও মেলেনি সব প্রশ্নের উত্তর

জুলাই ১, ২০২৬

বার্ষিক মজুদ যাচাইয়ে দেশের সব তেল ডিপো বন্ধ

জুলাই ১, ২০২৬

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT