চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণতন্ত্র প্রক্রিয়াগত না হলে তা প্রতিষ্ঠিত হয় না: আমির খসরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ২৬, মে ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
আমির খসরু গণতন্ত্রের প্রক্রিয়া ও প্রতিষ্ঠার গুরুত্ব আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমান সরকারের বৈধতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্র প্রক্রিয়াগত না হলে তা প্রতিষ্ঠিত হয় না।

আজ (২৬ মে) সোমবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর ৩০-তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য প্রদানের সময় তিনি বলেন, যারা এই সরকারকে বসিয়েছে, তাদের মধ্যেই আজ ঐক্যের অভাব। তারা কি নির্বাচনের ভয় পায়? কবে আমরা জনপ্রিয় হবো, তারপর নির্বাচন হবে—এভাবে গণতন্ত্র চলে না, চলে না।

তিনি আরও বলেন, একটি নির্বাচিত সরকারের বিকল্প পথেও। দেশের সবকিছু এখন বিচ্ছিন্নভাবে চলছে। একটি সুসংগঠিত, প্রক্রিয়াভিত্তিক পদ্ধতিতে দেশ পরিচালনা না হলে রাষ্ট্র ও জনগণের ভবিষ্যৎ অন্ধকার। গণতন্ত্র মানে হচ্ছে একটি ধারাবাহিকতা, একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া। সেখানে জনগণের মতামতকে প্রাধান্য দিতে হয়।

সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে আমির খসরু বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, বিচারব্যবস্থা থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত রাজনীতির প্রভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। এমন বাস্তবতায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ফ্যাসিবাদ সরকারের পতনে সকলের অংশগ্রহণ আছে, অথচ ভাবদৃশ্যে মনে হচ্ছে কয়েকজনের কৃতিত্তে এই গণ-অভ্যুত্থান যা পরিবর্তিত প্রেক্ষাপটে বিভেদ বিভাজনের সৃষ্টি করছে। ঐক্যমত সৃষ্টির আগে আমাদের এই বিষয়টি অনুধাবন করতে হবে, শুধুমাত্র নিজের সুবিধা দেখলে ঐক্য হবেনা।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ পতনের পর সেনাবাহিনীর বক্তব্য ভালো লেগেছিলো, আর আজ যদি সেনাবাহিনী গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে- তাদেরকে স্বাগত জানাই, প্রশ্নবিদ্ধ না করি। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সরকার জনগণের দ্বারা নির্বাচিত হবে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করবে।

Reneta

অগণতান্ত্রিক সরকার যতোদিন থাকবে, ততোদিন গণমাধ্যমের উপর চাপ বাড়বে বলেও মন্তব্য করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খসরু মাহমুদ চৌধুরীবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আমার বন্ধু মহা যাদু জানে- বলা কি খুব সহজ? 

জুলাই ২৭, ২০২৬

আলোচনার সুযোগ দিতে ইরানে হামলা স্থগিত করেছেন ট্রাম্প

জুলাই ২৭, ২০২৬

প্রশ্নফাঁস বিতর্কের পর পরীক্ষা ব্যবস্থা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা নরেন্দ্র মোদির

জুলাই ২৭, ২০২৬

দীর্ঘ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

জুলাই ২৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT