চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারক ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি

রাজশাহী বিচার বিভাগের স্মরণসভা ও দোয়া মাহফিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ পূর্বাহ্ণ ১৭, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আদালত, জনপদ, রাজশাহী
A A
বিচারক ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের জন্য আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারক ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রকে দায়িত্ব নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন রাজশাহী বিচার বিভাগের বিচারকরা।

গতকাল (১৬ নভেম্বর) রাজশাহী বিচার বিভাগের উদ্যোগে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে ২০০৫ সালে জঙ্গি হামলায় নিহত প্রয়াত বিচারক শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা এবং সম্প্রতি দুর্বৃত্তের হামলায় রাজশাহীর মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ তাওসিফ রহমান নৃশংসভাবে খুন হওয়ায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বিচারকদের বক্তব্যে এ দাবি উঠে আসে।

সভায় বক্তারা বলেন, চরম নিরাপত্তাহীনতার মধ্যেও দেশের বিচার বিভাগ সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও দুর্বৃত্তায়ন প্রতিরোধে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। সাম্প্রতিক ঘটনা বিচার বিভাগের সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা–ঝুঁকির বিষয়টি নতুনভাবে ভাবতে বাধ্য করেছে।

Banglabid

তারা বলেন, বিচারক ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সভায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং বিচারকদের নিরাপত্তায় সরকারকে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. শফিউল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রাজশাহীর সিনিয়র সিভিল জজ মো. শাহীন কবীর, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জুলফিকার উল্লাহ, রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ মোস্তফা পাভেল রায়হান, বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) দ্রুত বিচার ট্রাইব্যুনাল মোহা. মহিদুজ্জামান, বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল) শেখ নাজমুল আলম।

Reneta

সিভিল জজ আশরাফুন্নাহার রীটা’র সঞ্চালনায় রাজশাহী বিচার বিভাগে কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচারকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন খতিব মো. আব্দুর রহমান।

এছাড়াও বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যক্রম নির্বিঘ্ন রাখতে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর জোর দেওয়া হয়।

পরে রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. শফিউল আলম নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে স্মরণসভা ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিচার বিভাগস্মরণসভা ও দোয়া মাহফিল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে, প্লে-অফে নামবে ইতালি

পরবর্তী

শেখ হাসিনার মামলার রায়ের সংবাদ সংগ্রহে উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক গণমাধ্যম

পরবর্তী
প্রধান সংবাদ সংগ্রহের জন্য ক্যামেরা ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার মামলার রায়ের সংবাদ সংগ্রহে উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক গণমাধ্যম

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে দুইজনের মৃত্যু, ছবি দেখুন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে ২ জনের মৃত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত: তিন আসামির ৫ দিনের রিমান্ড

আগস্ট ৩১, ২০২৬

প্রতিপক্ষ ভালো, ‘ফাইট’ করতে চান বাংলাদেশ অধিনায়ক

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সরকারি মাল দরিয়া মে ঢাল’ এটা দেখতে চাই না: ববি হাজ্জাজ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে সুড়ঙ্গের ভেতরে বহু শ্রমিক, চীন-ভারতের সহায়তায় উদ্ধার অভিযান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT