বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস সংবিধানে পুনর্বহাল করা হবে। রাজধানীতে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। সম্মেলনে ক্ষমতায় গেলে আলেমদের দাবি মানার প্রতিশ্রæতি দেয় জামায়াতে ইসলামী। কাদিয়ানী স¤প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি জানান বক্তারা।








