বাংলাদেশ

বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

জনসমাগমে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে প্রতিবাদী সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জনসমাগমে অংশগ্রহণকারীরা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে প্রতিবাদ করছে, অনেকের হাতে প্ল্যাকার্ড ও মাইক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন, আপনার সময় শেষ হয়ে গেছে। ছাত্র-জনতা আর আপনাকে রাষ্ট্রপতি পদে দেখতে চায় না। হয় আপনি পদত্যাগ করুন, না হলে ছাত্র-জনতা বঙ্গভবন ঘেরাও করে হাসিনার মতো পালাতে বাধ্য করাবে।

মঙ্গলবার ২২ অক্টোবর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেয়ায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে আয়োজিত সমাবেশে তারা এসব কথা বলেন।

রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, সব জায়গা থেকে স্বৈরাচারের দোসরদের বিদায় করতে হবে। ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে।

ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ছাত্র-জনতার এই স্পিরিট নতুন বাংলাদেশ গঠনের আগ পর্যন্ত থাকবে। ৭২ এর ফ্যাসিবাদী সংবিধান বাতিল করে, নতুন সংবিধান প্রণয়নের আগ পর্যন্ত আমরা রাজপথে থাকব।

এছাড়াও আগামী এক মাসের মধ্যে নতুন করে সংবিধান রচনার উদ্যোগ গ্রহণের দাবি জানান জাতীয় নাগরিক কমিটির নেতারা।

বিষয়:বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রপতির পদত্যাগ রাষ্ট্রপতির পদত্যাগের দাবি সমাবেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…