চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফজলুল হককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২৫
- সেমি লিড, বিনোদন
A A

দেশের প্রথম সিনে পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন প্রয়াত ফজলুল হক। পঞ্চাশের দশকে দেশে সিনেমা শিল্প শুরু আগ থেকে তিনি সিনে সাংবাদিকতা ও চলচ্চিত্র বিষয়ক পত্রিকা প্রকাশ করে দুঃসাহসিক কাজ করেছিলেন। এ কারণে তাকে ‘সিনে সাংবাদিকতার জনক’-ও বলা হয়ে থাকে। পাশাপাশি তিনি দেশের প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুশোখ’ নির্মাণ সংশ্লিষ্ঠদের একজন।

সেই সঙ্গে নিজে নির্মাণ করেছিলেন ‘সান অব পাকিস্তান’ (প্রেসিডেন্ট), ‘উত্তরণ’। দেশের চলচ্চিত্র সাংবাদিকতা ও চলচ্চিত্র নির্মাণের একেবারে সূচনা পর্বে ফজলুল হকের অবদান স্মরণীয়। চলচ্চিত্র, শিল্প-সাহিত্যের সব শাখার ফজলুল হকের অবদান স্মরণীয় করে রাখতে তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের দাবি তোলা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে চ্যানেল আই ভবনে ২২তম ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ অনুষ্ঠানে এই দাবি তোলেন আনন্দ আলোর সম্পাদক সাংবাদিক রেজানুর রহমান।

তিনি বলেন, যারা কোনোকিছুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন, তাদের কেউ মনে রাখে না। আমাদের গুরু ফজলুল হক তেমনভাবে সিনে সাংবাদিকতার ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন, দেশের চলচ্চিত্র বিকাশে অনেক অবদান রেখেছিলেন। অথচ তিনি রাষ্ট্রীয়ভাবে কোনো স্বাধীনতা পদক, একুশে পদক পাননি।

রেজানুর রহমান বলেন, ফজলুল হক স্মৃতি কমিটির পক্ষে আমি দাবি করছি, আমাদের গুরুকে রাষ্ট্রীয়ভাবে এই পদকে সম্মাননার জানানোর জন্য।

Reneta

জনপ্রিয় চলচিত্র নির্মাতা রায়হান রাফী ও চলচ্চিত্র সাংবাদিক আলিমুজ্জামানকে দেয়া হয় ২২তম ফজলুল হক স্মৃতি পুরস্কার।

এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, চলচ্চিত্র নির্মাতা মতিন রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, অন্যপ্রকাশের প্রকাশক মাজহারুল ইসলাম, অভিনেতা, নির্মাতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন, আফসানা মিমি, সাংবাদিক আবদুর রহমান, বাচসাসের সাবেক সভাপতি ও কবি রাজু আলীম, বাচসাসের সাধারণ সম্পাদক রাহাত সাইফুলসহ আরও অনেকে।

মাজহারুল ইসলাম বলেন, ফজলুল হককে জানা মানে আমাদের সংগ্রামী সাংস্কৃতিক ইতিহাসের এক অতীত অধ্যায়কে জানা। আমাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য ফজলুল হকের মতো মহান প্রতিভাবান মানুষকে আমাদের আরও গভীরভাবে জানতে হবে।

মতিন রহমান বলেন, বাংলাদেশের সব পুরস্কার নিয়ে বিতর্ক থাকলেও ফজলুল হক স্মৃতি পুরস্কার নিয়ে কোনো বিতর্ক নেই। আফসানা মিমি বলেন, ফজলুল হকের স্মৃতি অমলিন রাখতে আমরা আরও কিছু ওয়ার্কশপ ও সেমিনারের পরিকল্পনা করেছি। যাতে তার কর্মময় জীবন দেশের মানুষ জানতে পারেন।

রেজাউদ্দিন স্টালিন বলেন, ফজলুল হকের কর্মজীবন নিয়ে নির্মিত ডকুমেন্টরি শিল্পকলা একাডেমিতে প্রদর্শনের চেষ্টা করবো। পাশাপাশি সারা বাংলাদেশের শিল্পকলা একডেমিতে নেয়া নতুন প্রজেক্টে এই ডকুমেন্টরিটি দেখানোর চেষ্টা করবো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অন্যপ্রকাশের প্রকাশক মাজহারুল ইসলামঅভিনেতাআফসানা মিমিচলচ্চিত্র নির্মাতা মতিন রহমাননির্মাতা ও চিত্রশিল্পী আফজাল হোসেনপ্রকৃতি ও জীবন ফাউন্ডেশনফজলুল হকবাচসাসের সাধারণ সম্পাদক রাহাত সাইফুললিড বিনোদনশিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনসাংবাদিক আবদুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬

ইংল্যান্ডের কাউন্টির আদলে ঘরোয়া ক্রিকেটের কাঠামো তৈরির উদ্যোগ বিসিবির

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হলেন যে ৪৯ প্রার্থী

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রমজীবী মানুষই দেশের প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT