বাংলাদেশ

গণঅভ্যুত্থানে আহত-নিহতদের যথাযথ পুনর্বাসন ও রাষ্ট্রীয় সম্মাননার দাবি

বাংলাদেশের রাজধানীতে বিশাল জনসমাগমের মাধ্যমে গণঅভ্যুত্থান দিবসের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর একটি স্থানে হাজার হাজার মানুষ গণঅভ্যুত্থান দিবসের সমাবেশে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, নিহতদের পরিবারের যথাযথ পুনর্বাসন ও রাষ্ট্রীয় সম্মাননার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আহতদের বেশিরভাগ বলেছেন, তারা জুলাই ফাউন্ডেশন থেকে মাত্র ১ লাখ টাকা সহযোগিতা পেয়েছেন। অনেকে সেটাও পাননি। তাদের নানা ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন হচ্ছে না।

বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের পর্যাপ্ত খাবার ও চিকিৎসার দাবি জানান তারা।

যাদের আত্মত্যাগে গণঅভ্যুত্থান হয়েছে ও নতুন বাংলাদেশ সম্ভব হয়েছে তাদের প্রতি যেন আরো বেশি সহমর্মিতা ও কার্যকর সহযোগিতার দাবি জানানো হয়েছে মানববন্ধন থেকে।

বিষয়:জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…