আন্তর্জাতিক

দিল্লির তাপমাত্রা চলতি সপ্তাহে বাড়তে পারে ৩-৪ ডিগ্রী

দুর্গাপূজা উপলক্ষে প্যান্ডেলে আগুন জ্বালাচ্ছেন মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষজন দুর্গাপূজা উৎসবের জন্য প্যান্ডেলে আগুন জ্বালাচ্ছেন, উৎসবের প্রস্তুতি চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রচণ্ড শীতে যখন দিল্লির জনজীবন বিপর্যস্ত তখন আবহাওয়া বিভাগ থেকে জানা গেছে নতুন তথ্য। বৃহস্পতিবার থেকে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহের মাত্রা কমতে পারে।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমবি) জানিয়েছে, ১৮ এবং ২০ জানুয়ারি উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রার তারতম্য ঘটতে পারে।

১৮ জানুয়ারি রাত থেকে পশ্চিমা হিমালয় থেকে আগত শৈত্যপ্রবাহের প্রভাব ভারতের পশ্চিমাঞ্চলে দেখা যাবে। ২০ জানুয়ারি আরেকটি শৈত্যপ্রবাহ পশ্চিমাঞ্চলে প্রভাব রাখবে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা বৃদ্ধি পাবে ৩-৪ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত।

আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল পর্যন্ত প্রথমে রাজস্থান, পাঞ্জাব, হারিয়ানা, চণ্ডীগড়সহ দিল্লির অনেক অংশে এবং তারপর পূর্ব রাজস্থানে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে।

আজ ও আগামীকাল ভারতের পাঞ্জাব,হারিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং পশ্চিম উত্তর প্রদেশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

আগামীকাল পর্যন্ত পশ্চিমবঙ্গ, সিকিম এবং উপ হিমালয় অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে।

সম্প্রতি দিল্লি এবং এর আশেপাশের এলাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…