চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ দিনের রিমান্ডে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৭ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডির হেফাজতে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে দেশটির আদালত।

এনডিটিভি জানিয়েছে, গতকাল (২২ মার্চ) শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আগামী ২৮ মার্চ পর্যন্ত দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজতে কেজরিওয়ালের রিমান্ড মুঞ্জুর করেছে।

এই ঘটনায় প্রতিবাদে আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছেন দেশটির বিরোধী দলের নেতারা।

তার আগের দিন রোববার দিল্লির প্রতিটি বিধানসভা এলাকায় নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করবেন তারা। তাই কেজরিওয়ালের বাসভবনের আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

আগামী লোকসভা নির্বাচনের আগে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা নির্বাচনের মাঠে বিরোধী দলগুলোকে কোণঠাসা করে রাখার উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন বিরোধী জোট ইন্ডিয়া।

ভারতের লোকসভা নির্বাচনের আগে কেজরিওয়ালের গ্রেপ্তারে আম আদমি পার্টি নেতৃত্ব সংকটে পড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তবে দলের নেতারা বলছেন, কেজরিওয়াল যেখানেই থাকুক সেখানে বসেই দায়িত্ব পালন করবেন।

Reneta

দুর্নীতির অভিযোগ এনে গত বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবনে তল্লাশি চালায় ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-ইডি প্রতিনিধিরা।

প্রায় দু’ঘণ্টার তল্লাশি শেষে কেজরিওয়ালের ফোন জব্দ করে আবগারি নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। স্বাধীন ভারতের ইতিহাসে কেজরিওয়াল প্রথম ব্যক্তি, যিনি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছেন।

তবে কেজরিওয়াল তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দল দাবি করেছে, যেসব দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে সেসবের একটিরও প্রমাণ এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি ইডি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেজরিওয়ালদিল্লিভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলকাতায় ‘সোহরাওয়ার্দী অ্যাভিনিউ’ নাম পরিবর্তন নিয়ে বিতর্ক কেন?

জুন ২৩, ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের ‘মহা জাদু’

জুন ২৩, ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

জুন ২৩, ২০২৬

ধানমন্ডি ৩২ এলাকায় ‘জুলাই যোদ্ধা’ পরিচয়, পরে আটক

জুন ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত)।

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT