চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডেলসি রদ্রিগেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পাচার ও সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট মামলায় নিজেকে নির্দোষ দাবি করার কয়েক ঘণ্টার মধ্যেই ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

আজ (৬ জানুয়ারি) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, পার্লামেন্টের বিশেষ অধিবেশনে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে শুরুতেই যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবি জানানো হয়।

৫৬ বছর বয়সী ডেলসি রদ্রিগেজ ২০১৮ সাল থেকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শপথ গ্রহণের পর তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযানে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা ‘অপহরণ’ এর শামিল এবং এতে আমি গভীরভাবে ব্যথিত।

এর আগে সোমবার নিউইয়র্কের একটি আদালতে হাজির হয়ে মাদুরো চারটি অভিযোগ- মাদক পাচার, সন্ত্রাসবাদের ষড়যন্ত্র, স্বয়ংক্রিয় অস্ত্র ও বিধ্বংসী অস্ত্র রাখার অভিযোগ থেকে নিজেকে নির্দোষ দাবি করেন। শুনানিকালে তিনি জোর দিয়ে বলেন, তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।

মাদুরোর ছেলে তার বাবা-মায়ের প্রতি সমর্থন জানিয়ে বলেন, তারা দেশে ফিরে আসবেন। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা দেন। মাদুরোর মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ মার্চ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেলসি রদ্রিগেজভেনেজুয়েলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়ার বাঘোপাড়ায় পুলিশের গুলিতে আহত মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবি: সংগৃহীত।

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা, পাসপোর্ট জমার নির্দেশ

জুন ২১, ২০২৬

বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়ার জালে জাপানের রেকর্ডময় উৎসব

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপের শিক্ষা খাতে গৌরবময় অবদান, বিশেষ সম্মাননায় আহমেদ মুত্তাকী

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT