বাংলাদেশ

সহকারী কমিশনার উর্মির বিরুদ্ধে মানহানি মামলার আবেদন

চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের ছবি, একজন নারী সাংবাদিকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর একজন নারী সাংবাদিকের ছবি, তিনি পত্রিকা দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আবু সাঈদসহ নিহতদের নিয়ে বিরূপ মন্তব্য করায় সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানি মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার ৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে এ আবেদন করেন।

বাদীর জবানবন্দি রেকর্ড শেষে এ বিষয়ে আদেশ পরে হবে বলে জানান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত।

বাদীপক্ষের আইনজীবী মো. খাদেমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

মামলার আবেদনে বলা হয়েছে, গত ৫ অক্টোবর শুধু আবু সাঈদ নয়, ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে লিখেন উর্মি।

যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত সরকার প্রধান সম্পর্কে বিষদগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।

বিষয়:আবু সাঈদ মানহানি মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…