চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিত্রপরিচালক দীপংকর দীপনের ‘ফিল্ম জার্নি’ উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২২
বিনোদন
A A

চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও লিমিটেড আয়োজনে চিত্রপরিচালক দীপংকর দীপনের ‘ফিল্ম জার্নি’ উদযাপন করা হয়। সেলিব্রেটিং জার্নি অফ অ্যা ফিল্ম ডিরেক্টর অ্যান্ড এক্সক্লুসিভ শো অফ ‘অপারেশন সুন্দরবন’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজিত হয় মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে ব্রাঞ্চে।

সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এমপি)। অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক দীপংকর দীপনকে তার নির্মিত ‘ঢাকা অ্যাটাক’ এবং ‘অপারেশন সুন্দরবন’র জন্য অভিনন্দন জানানো হয়।

সেই সাথে এই নির্মাতা আগামী চলচ্চিত্র ‘অন্তর্জাল’ এবং ‘আকাশ যোদ্ধা’কে তুলে ধরে ব্যবসায়িক পার্টনার মোশন পিপল স্টুডিও এর কো ফাউন্ডার এবং স্পেলবাউন্ড এর ব্যবস্থাপনা পরিচালক সাদেকুল আরেফিন। ‘অন্তর্জাল’ ছবির প্রধান উপদেষ্টা যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মোশন পিপল স্টুডিওস লিমিটেড ‘অন্তর্জাল’ নির্মাণ করছেন।

‘অন্তর্জাল’-এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মীম, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন, মাশরুর এনান ও অমিত সিনহা। পরিচালক দীপংকর দীপন জানান, অন্তর্জালের শুটিং প্রায় ৮০ ভাগ শেষ হয়ে গেছে। আগামী বছরের মার্চ অথবা এপ্রিলে ছবিটি মুক্তি দেয়া হবে।

এই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী টিম অপারেশন সুন্দরবনকে একটি ক্রেস্ট তুলে দেন। ক্রেস্টটি গ্রহণ করেন র‌্যাব ফোর্সেস এর লিগাল অ্যান্ড মিডিয়া উইং এর উপপরিচালক মেজর রইসুল আজম।

Reneta

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপিকে ক্রেস্ট তুলে দেন অন্তর্জাল সিনেমার অন্যতম প্রযোজক টেলিভিশন ও নাট্যব্যাক্তিত্ব জনাব মোহাম্মদ আলী হায়দার। এরপর পুরো টিম দামাল মঞ্চে আসে। টিম দামালের পক্ষে পরিচালক রায়হান রাফি এই আয়োজনের জন্য ধন্যবাদ জানায় এবং সবাই ২৮ তারিখ হতে সিনেমা হলে দামাল দেখার আহ্বান জানায়।

অনুষ্ঠানে দীপংকর দীপনের চলচ্চিত্র জার্নি নিয়ে ৫ মিনিটের একটি ভিডিও দেখানো হয়। সেখানে অন্তর্জাল ছাড়াও তার আগামী চলচ্চিত্র ‘আকাশ যোদ্ধা’ নিয়ে ঘোষণা আসে। জানানো হয়, ছবিটি প্রযোজনা করছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আবার চলচ্চিত্র প্রযোজনা করছে। ‘আকাশ যোদ্ধা’ ২০২৩ সালের পহেলা জুলাইয়ে ঈদ উল আজহায় মুক্তি দেয়া হবে।

 

বাংলাদেশে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এর পক্ষ থেকে মো: ইশান রাজা বাঙ্গালি, পরিচালক (ব্যবস্থাপনা ও অর্থ ) বলেন, আমরা আগামী মাস থেকে ‘আকাশ যোদ্ধা’ চলচ্চিত্রের কার্যক্রম শুরু করবো এবং কাস্টিং সহ বিভিন্ন বিষয়ে সবাইকে একটি অনুষ্ঠানের মাধ্যমে জানাবো।

প্রতিমন্ত্রী “অপারেশন সুন্দরবন” এর পরিচালক দীপংকর দীপন ও অভিনয় শিল্পী-সহ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা চাই আমাদের তরুণরা তাদের সৃজনশীলতা ও মেধা দিয়ে তারা আমাদের দেশের মানুষের মন জয় করুক, সুস্থ বিনোদনের ব্যবস্থা করুক, সমাজটাকে প্রগতিশীল অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করুক, আর বিশ্বাঙ্গনে আমাদের শিল্প, সাহিত্য ও চলচ্চিত্র বিশ্বজয় করুক।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিয়াম আহমেদ, জিয়াউল রোশান, বিদ্যা সিনহা মীম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, সুমিত সেনগুপ্ত, নরেশ ভুইয়া, রওনক হাসান, দীপু ইমাম, এহসানুর রহমান, রিপন নাথ, গীতিকার রাসেল মাহমুদ প্রমুখ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপারেশন সুন্দরবনআকাশ যোদ্ধাদীপংকর দীপনমিমলিড বিনোদনসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT