চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসিবা আলী বর্ণার ‘গহিনের স্রোতধারা: এশিয়ার নারী সাধকদের জীবন ও কবিতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৪
শিল্প সাহিত্য
A A

বইমেলায় পাওয়া যাচ্ছে হাসিবা আলী বর্ণা সম্পাদিত ও অনূদিত ‘গহিনের স্রোতধারা: এশিয়ার নারী সাধকদের জীবন ও কবিতা’। বইটিতে খ্রিস্টপূর্ব ২৩০০ অব্দ থেকে আধুনিক যুগের সূচনাকালের ৩৬ জন নারী সাধকের পরিচিতি ও এশিয়ায় তাদের প্রতিনিধিত্বমূলক কিছু কবিতা সংকলন ও ভাষান্তর করা হয়েছে।

২৫% ছাড়ে ৩৪০ টাকায় পাঠকরা বইটি সংগ্রহ করতে পারবেন ইউপিএল-এর প্যাভিলিয়ন  থেকে। এছাড়া ইউপিএল এর ওয়েবসাইট ও ফেইসবুক পেইজেও বইটি অর্ডার করা যাবে।

অতীন্দ্রিয়বাদী ও ধ্যানমগ্ন এ কবিদের সাধনপন্থা আলাদা ও বৈচিত্র্যময় হলেও প্রথাগত ধর্মচর্চার  সীমা পার হয়ে একটি বিন্দুতে এসে তারা এক হয়েছেন, মিলেমিশে গেছেন গভীর ভাবধারায়। গভীর ঐক্যে তাদের সম্মিলিত স্বরে একটি সুরই প্রাণ পেয়েছে, সে সুর ভালোবাসার।

নিজেকে চেনা-জানা-বোঝার জন্য যে অনুসন্ধান, তাতে প্রজ্ঞার সাথে শান্তি ও স্থিতির সূত্রসন্ধানও ঘটে। পরমাত্মাই হোক বা বিশ্বপ্রকৃতি, জীবাত্মার সাথে তাকে এক করে দেখার যে উপলব্ধি, তা মানুষকে আরও গভীরতর ও উচ্চতর মানবিক স্তরে পৌঁছে দেয়। আধ্যাত্মিকতার ইতিহাস তাই নারী বা পুরুষ, বর্ণ কিংবা জাতির সংকীর্ণতাকে ছাড়িয়ে ঐক্য ও সমন্বয়ের পথে মানুষের নিবেদনেরই ইতিহাস, সে বোধটিই সমগ্র বই জুড়ে পাবেন পাঠক।

মূলত দরবারি ভাষা-সংস্কৃতির বাইরে গিয়ে, প্রচলিত অনুশাসন ভেঙে সহজ ভাষায় সমাজের তলানিতে থাকা সাধারণ মানুষের শব্দ ও ভাষায় সাধনা করেছেন এ নারী সাধক-কবিরা। সাধারণ মানুষও তাদেরকে গ্রহণ করেছেন। তাদের মাঝে সন্ধান পেয়েছেন প্রাত্যহিক জাগতিক বোধ থেকে ঊর্ধ্বে উঠে অতীন্দ্রিয়ের স্পর্শের অনুভূতি। এ কারণেই যুগ কিংবা শতক শুধু নয়, সহস্রাব্দ পেরিয়ে গেলেও তাদের কবিতার আবেদন এখনো অম্লান। পাশাপাশি ধর্ম, লিঙ্গের সীমারেখা ছাড়িয়ে সাধকের সর্বজনীন হয়ে ওঠার বয়ান পাওয়া যাবে তাদের জীবনের গল্পে।

লেখক হাসিবা আলী বর্ণার জন্ম ১৯ মে ১৯৮১, ঢাকার গ্রিনরোডে। পুষ্টিবিজ্ঞানে স্নাতকোত্তর। ছাত্রজীবন থেকেই সাংবাদিকতা বেছে নিয়েছেন, বিভিন্ন সংবাদমাধ্যমে দীর্ঘ সময় কাজ করেছেন। কর্মসূত্রে বিশ্বের বিভিন্ন দেশভ্রমণের অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে একটি টেলিভিশনে যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে কর্মরত। লোকসংস্কৃতি, ইতিহাস ও নারীসহ বিবিধ বিষয়ে আগ্রহী তিনি। তার প্রবন্ধ ও কবিতা বিভিন্ন দৈনিক ও অনলাইনে প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত কাব্যগ্রন্থ ‘শব্দকে বলি, না’ (২০১৬)।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়ার নারী সাধককবিতাগহিনের স্রোতধারাজীবন
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জুন ১২, ২০২৬

রাতের আঁধারে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর ও লুটপাট

জুন ১২, ২০২৬

‘সুড়ঙ্গ ২’ নিয়ে ফিরছে মাসুদ, ডিসেম্বরেই মুক্তি!

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT