বাংলাদেশ

ইউনিটে ৮ টাকার বেশি দামে নেপাল থেকে জলবিদ্যুৎ কেনার সিদ্ধান্ত

বিদ্যুৎ সঞ্চালন লাইনের পোল ও তারের দৃশ্য, সূর্যাস্তের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইনের পোল ও তারের দৃশ্য, সূর্যাস্তের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রতি ইউনিট ৮ টাকা ১৭ পয়সা দরে ৫ বছরের জন্য নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে সরকার।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান: ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে আসবে এই বিদ্যুৎ। ভারত হয়ে ওই বিদ্যুৎ আসবে বলে ভারতকে ট্রেডিং মার্জিন হিসেবে দিতে হবে ইউনিট প্রতি দশমিক শূন্য ৫৯ রুপি। ভারতকে ট্রান্সমিশন খরচও দিতে হবে। তবে তা এখনও নির্ধারিত হয়নি।

তিনি আরও বলেন, নেপাল ইলেকট্রিসিটি অথরিটি ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ বিষয়ে চুক্তি করবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর নেপাল সফরের সময় কবে থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে, সেটি নির্ধারণ করা হবে।

এই বিদ্যুতের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ৫ বছরের জন্য ৬৫০ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে।

বিষয়:জলবিদ্যুৎ বিদ্যুৎ আমদানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…