রাজনীতি

প্রয়াত ছাত্রনেতা শফী আহমেদ স্মরণে ২০ জুলাই স্মরণসভা

শফী আহমেদ স্মরণে আলোচনা সভায় ছাত্রনেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০ জুলাই প্রয়াত ছাত্রনেতা শফী আহমেদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নব্বইয়ের ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা শফি আহমেদ স্মৃতি স্মরণে আগামী ২০ জুলাই বিকাল ৪ টায় স্মরণসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সামরিক স্বৈরাচার বিরোধী ছাত্র নেতৃবৃন্দ (১৯৮২-৯০) এর সভায় সাবেক ছাত্র নেতা নাজমুল হক প্রধানকে আহ্বায়ক ও সিরাজুমমুনীর-কে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল সাড়ে ৫ টায় শাহবাগের সম্মিলিত সামাজিক আন্দোলন অফিসে স্মরণসভা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ডা. মুশতাক হোসেন, বজলুর রশিদ ফিরোজ, আমিনুল ইসলাম, মুখলেস উদ্দিন শাহীন, রাজু আহমেদ, সালেহ আহমেদ, কামাল হোসেন বাদল, সুজা উদ্দিন জাফর, রুহিন হোসেন প্রিন্স, রাগীব আহসান মুন্না, মোহন রায়হান, রেজাউল করিম শিল্পী, রোকনুজ্জামান রোকন, শহিদুল ইসলাম, মো. মোহসীন, জাহাঙ্গীর আলম সবুজ, তোহা মুরাদ প্রমুখ।

অনুষ্ঠিতব্য স্মরণসভায় সামরিক স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ঐক্যের ছাত্র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

এর আগে, গত ৩ জুন সোমবার নব্বইয়ের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির সাবেক সহসম্পাদক শফী হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬২ বছর।

বিষয়:সম্মিলিত সামাজিক আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…