চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে সিনেমায় নিশো, প্রথম ছবি ‘সুড়ঙ্গ’

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৪:১১ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২২
বিনোদন
A A
নিশো সিনেমায় প্রথম অভিনয় নিয়ে ভাবনায় ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোট পর্দার জনপ্রিয় তারকা আফরান নিশোকে বড়পর্দায় দেখার অপেক্ষা ছিল দর্শকদের। সেই অপেক্ষায় অবসান হতে যাচ্ছে। অবশেষে সিনেমা করতে যাচ্ছেন ছোট পর্দার এই সুপারস্টার।

পরিচালক রায়হান রাফী পরিচালিত নতুন ছবি ‘সুড়ঙ্গ’র নায়ক হতে যাচ্ছেন তিনি। সবকিছুই চূড়ান্ত হয়েছে, অপেক্ষা শুধু ঘোষণার।

চরকি এবং আলফা আই মিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হবে নিশো অভিনীত প্রথম এই সিনেমা। জানা যায়, ৩ ডিসেম্বর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে নিশোর প্রথম ছবি ‘সুড়ঙ্গ’-এর ঘোষণা দেয়ার কথা ছিল। কিন্তু সঙ্গত কারণে পিছিয়েছে, ঘোষণটি আসবে ১২ ডিসেম্বরে।

Banglabid

এদিকে একাধিক সূত্র চ্যানেল আই অনলাইনকে জানায়, আফরান নিশোর সঙ্গে ‘সুড়ঙ্গ’ ছবিতে নায়িকা থাকার কথা আছে তমা মির্জার। শুধুমাত্র সিনেমাটির জন্য গত কয়েকমাস ধরে প্রস্তুত হচ্ছেন নিশো। এই কারণে তিনি নাটকে কাজ কমিয়ে দিয়েছেন। টুকটাক ওটিটির জন্য কাজ করছেন।

সূত্র বলে দিচ্ছে, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই নিশোর প্রথম এই সিনেমার শুটিং শুরু হবে। সূত্র আরও জানায়, ‘সুড়ঙ্গ’ ২০২৩ সালের দুই ঈদের যেকোন একটিতে সিনেমা হলে মুক্তি দেওয়া হবে। মুক্তির কয়েক মাস পর ছবিটি ওটিটি প্লাটফর্মে অবমুক্ত করা হবে।

এদিকে, ‘সুড়ঙ্গ’ ছবির ব্যাপারে পরিচালক রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি শুটিংয়ে আছি। এ বিষয়ে কোনো কথা বলতে পারছি না। তবে ১২ ডিসেম্বর বিস্তারিত জানাবো।’

Reneta

আলফা আই মিডিয়ার কর্ণধার প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ১২ ডিসেম্বর ঘোষণা আসবে। তার আগে কোনো তথ্য প্রকাশ করতে চাই না। ওইদিন প্রেস কনফারেন্সে আমরা বিস্তারিত তুলে ধরবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আফরান নিশোছোটপর্দানাটকলিড বিনোদনসিনেমাসুড়ঙ্গ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৬১

পরবর্তী

ইরান পুরো বিশ্বের ‘সম্মান’ অর্জন করেছে

পরবর্তী
ইরানের ফুটবল দল বিশ্বকাপের জন্য প্রস্তুত, খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরান পুরো বিশ্বের ‘সম্মান’ অর্জন করেছে

প্রধানমন্ত্রীর কেক কাটার উদ্বোধন, যশোর-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইটের শুভ সূচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোর-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইটের উদ্বোধন

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT