চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬০

শাকের আদনানশাকের আদনান
১১:৫৬ পূর্বাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, জনপদ, পঞ্চগড়
A A

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আজ আরও ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত শিশু ও নারীসহ ৬০ জনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ অনেকে। উদ্ধার কাজ চলছে।

রোববার দুপুর আড়াইটার দিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের কাছে শতাধিক যাত্রী নিয়ে করতোয়া নদীতে নৌকাটি ডুবে যায়। নিহতদের মধ্যে বেশির ভাগই শিশু ও নারী এবং অধিকাংশ সনাতন ধর্মাবলম্বী। নৌকাটির যাত্রীরা মহালয়া পূজা উপলক্ষে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন।

ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার সকাল হতে দুপুর পর্যন্ত রেলপথমন্ত্রী এড. নুরুল ইসলাম সুজন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল, জেলা প্রশাসক জহুরুল ইসলাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত সম্রাট, বোদা উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী, উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র এড. ওয়াহিদুজ্জামান সুজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করতোয়া নদীনৌকাডুবিসনাতন ধর্মাবলম্বী
শেয়ারTweetPin

সর্বশেষ

আমেরিকায় ‘দম’-এর দাপট অব্যাহত

এপ্রিল ২৯, ২০২৬

১ মে নতুন অধ্যায়ে পা রাখছে গানপোকা

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে বুথফেরত সমীক্ষায় মিশ্র চিত্র: কে এগিয়ে?

এপ্রিল ২৯, ২০২৬

বিশ্বকাপে ‘মুখ ঢেকে’ কথা বললে লাল কার্ড

এপ্রিল ২৯, ২০২৬

প্রযুক্তিনির্ভর পুলিশিং জোরদারের আহ্বান আইজিপির

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT