জনপদ

লক্ষ্মীপুর কারাগারের হাজতির মৃত্যু

লক্ষ্মীপুর কারাগার ভবনের প্রধান গেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুর কারাগার ভবনের প্রধান গেটের সামনে দুইজন নিরাপত্তা কর্মী দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুর জেলা কারাগারের রুহুল আমিন (৫৫) নামে এক হাজতি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে জানা গেছে। তার পিতার নাম শেখ আহম্মেদ। তিনি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলাধীন চরজাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। খবরটি নিশ্চিত করেছেন, জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আনোয়ার হোসেন। তিনি জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জুলাই) সকাল প্রায় ১১টায় জেলা সদর হাসপাতালে তিনি মারা গেছেন।

লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলসুপার নজরুল ইসলাম জানান, হাজতি রুহুল আমিনকে ২৬ জুলাইকোর্ট থেকে একটি প্রতারণা মামলায় যার ধারা ৪২৭/২২ কারাগারে পাঠানো হয়। এরপর শনিবার ভোর ৪টা ১০ এ সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে সকাল ১০টা ৫৫ তে তিনি মারা যান।

বিষয়:কারাগার লক্ষ্মীপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…