গাজীপুর মহানগরের বোর্ড বাজারের উত্তর খাইলকুর এলাকার জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রিজাইডিং অফিসারের মৃত্যু হয়েছে।
রোববার ৭ ডিসেম্বর সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে কেন্দ্রের বাহিরে তার মৃত্যু হয়।
মৃত মোঃ আব্দুল করি এর বাড়ি গাজীপুরের কালিগঞ্জ উপজেলার পুটান গ্রামে। তিনি কালীগঞ্জ উপজেলার জামালপুর সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী সুপার ছিলেন।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ হেলাল মিয়া জানান, সহকারী সহকারী প্রিজাইডিং অফিসার আব্দুল করিম শনিবার রাতেই কেন্দ্রে কাজে যোগ দেন। রাত বারোটা পর্যন্ত তিনি কেন্দ্রে অবস্থান করছিলেন। ভোটবাজার এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে রাত্রিযাপন শেষে ভোটের দিন রোববার সকাল সোয়া ৭টার দিকে বাহিরে নাস্তা সেরে কেন্দ্রে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হন। আব্দুল করিমকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মোঃ রফিকুল ইসলাম জানান, আব্দুল করিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।








