চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে হোটেলে এক যুবকের ‘রহস্যজনক’ মৃত্যু

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১:৫৬ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২২
অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
সাগর তীরে যুবক ও যুবতীর সুন্দর ছবি, সমুদ্রের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার শহরের কলাতলীর ওয়ার্ল্ড বীচ হোটেলে থেকে সৌরভ সিকদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ আগস্ট) রাত ৯ টার দিকে ওই হোটেলের ৭১৭ নাম্বার কক্ষে এই ঘটনা ঘটে।

ঘটনাটি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টাকালে রশি ছিড়ে পড়ে গিয়ে আহত হন ওই যুবক। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি মারা যান। ওসি জানান, আসল ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ।

মারা যাওয়া সৌরভ সিকদার (২৮) কক্সবাজারের কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং সিকদারবাড়ির মাস্টার হাসান সিকদারের ছেলে। প্রথম স্ত্রীর সাথে ছাড়াছাড়ির পর ঢাকার আনিকা তাসনিম নামের এক নারীকে দ্বিতীয় বিয়ে করে সৌরভ ঢাকার পান্থপথ এলাকায় বাস করতেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

Banglabid

তবে কী কারণে হোটেলে অবস্থান এবং গলায় ফাঁস লাগানো এটা রহস্যজনক। রুমে সাথে থাকা নারীকে জিজ্ঞাসাবাদ করলেই বিষয়টি পরিষ্কার হবে বলে ধারণা তাদের।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, সৌরভ সিকদার ও তার স্ত্রী আনিকা তাসনিম গত ১৬ জুলাই থেকে এই হোটেলের ৭১৭ কক্ষে অবস্থান করছিলেন তারা।

৯৯৯-এ কল দিলে ঘটনাস্থলে আসা পুলিশকে আনিকা জানিয়েছে, তাকে ঘরে তোলা নিয়ে পরিবারের সাথে মনোমালিন্য চলছিলো সৌরভের। এ নিয়ে বাড়ির কারো সাথে ফোনে কথা-কাটাকাটির জেরে গলায় ফাঁস লাগায় সৌরভ।

Reneta

ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, দ্বিতীয় স্ত্রীকে হয়তো সৌরভের পরিবার মেনে নিচ্ছিল না। এসব নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছিলো কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সৌরভের পরিবারের সদস্যরা কুতুবদিয়া হতে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বলে জেনেছি। তারা পৌঁছালে বাকিটা এগুলো হবে। এই ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করেনি। তবে স্ত্রী ও হোটেল সংশ্লিষ্টদের নজরে রাখা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

হেলিকপ্টার দুর্ঘটনায় পাকিস্তানের ৬ সেনা কর্মকর্তার মৃত্যু

পরবর্তী

ইউক্রেনের বাস্তুহারাদের দেখে প্রিয়াঙ্কার চোখে জল

পরবর্তী
প্রিয়াঙ্কা শিশুদের সঙ্গে কথা বলছেন, হাসি ও আনন্দের পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের বাস্তুহারাদের দেখে প্রিয়াঙ্কার চোখে জল

সরকারের বিরুদ্ধে আন্দোলনরত দলীয় নেতা কর্মীরা রাস্তায় অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারকে আর সময় দেওয়া যাবে না, রাস্তা দখল করতে হবে: মির্জা ফখরুল

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT