চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৪ পূর্বাহ্ন ২৭, আগস্ট ২০২৪
- টপ লিড নিউজ, শিল্প সাহিত্য
A A

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ। বিংশ শতাব্দীর প্রধান বাঙ্গালি কবি হিসেবে পরিচিতি থাকলেও, সাহিত্যের প্রায় সব শাখাতেই তার বিচরণ ছিল। নজরুলের লেখনী যুগে যুগে প্রেরণা হিসেবে কাজ করেছে শোষিত এবং বঞ্চিত শ্রেণীর অধিকার আদায়ে।

বাংলা ১৩৮৩ সালের ১২ ভাদ্র এই দিনে ঢাকায় তৎকালীন পিজি হাসপাতালে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) ৭৭ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্য ও সংগীতের অনন্য প্রতিভা নজরুল। প্রিয় কবি নজরুলের মৃত্যুবার্ষিকীর এই দিনটিতে প্রতিবছর পরম শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করে জাতি।

বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে । শৈশব থেকেই কঠিন দারিদ্র্য মোকাবিলা করে বড় হওয়ায় তার ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। বাংলা সাহিত্যজগতে কবি কাজী নজরুলের আবির্ভাব ধূমকেতুর মতো। তার সৃষ্টিশীলতা মাত্র ২৩ বছরের।

দুরারোগ্য ব্যাধির কারণে বাকশক্তি হারিয়ে ১৯৪২ সালের জুলাই থেকে ১৯৭৬ সালের আগস্ট পর্যন্ত শেষ জীবনের দীর্ঘ ৩৪ বছর তিনি ছিলেন সৃজনশক্তিহীন। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৪ মে পশ্চিমবঙ্গ থেকে কবি নজরুল সপরিবারে ঢাকায় আসেন। কবিকে দেওয়া হয় বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কবিকে ১৯৭৪ সালে সম্মানসূচক ডি–লিট উপাধি দেওয়া হয়। কবিকে ১৯৭৬ সালে বাংলাদেশের নাগরিকত্ব দেয় সরকার। ওই বছরের ২১ ফেব্রুয়ারি কবিকে ভূষিত করা হয় একুশে পদকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত রয়েছেন কবি কাজী নজরুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাজী নজরুল ইসলামবিদ্রোহী কবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদগাহে প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায়

মার্চ ২১, ২০২৬

চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

মার্চ ২১, ২০২৬

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

মার্চ ২১, ২০২৬

‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কাল দেখা হচ্ছে সিনেমা হলে’

মার্চ ২১, ২০২৬

ঈদের সকালে চ্যানেল আইয়ে শাকিবের ‘অন্তরাত্মা’

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT