চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডেডপুল এন্ড উলভারিন’-এ কি টেইলর সুইফট থাকছেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ১১, জুন ২০২৪
বিনোদন
A A

এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলোর একটি ‘ডেডপুল থ্রি’। ‘ডেডপুল’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির নাম ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে এই ছবিতে দেখা যাবে গ্লোবাল আইকন টেইলর সুইফটও। আসলেই কি তিনি থাকছেন?

ক্যারিয়ারের সেরা সময় পার করছেন টেইলর সুইফট। নতুন অ্যালবাম প্রকাশ করেছেন কিছুদিন আগেই। একের পর এক সফল কনসার্ট করে বেড়াচ্ছেন বিশ্বজুড়ে। এর মাঝে তিনি যদি মার্ভেলের মতো বড় স্টুডিওতে নাম লেখান, তাতে ভক্তদের অবাক হওয়ার কিছু নেই।

সোমবার আইম্যাক্স ‘ডেডপুল এন্ড উলভারিন’ ছবির একটি নতুন পোস্টার শেয়ার করেছে যেখানে ছবির চরিত্ররা হাতে হাত ধরে ছিলেন। তাদের হাতে ছিল ফ্রেন্ডশিপ ব্রেসলেট। টেইলর সুইফটের এরাস ট্যুরের কারণে ছবিটি ছিল আলোচনায়। আর সেখান থেকেই গুজব ছড়ায় যে ‘ডেডপুল এন্ড উলভারিন’ ছবিতে দেখা যাবে টেইলর সুইফটকেও।

তবে ভক্তদের হতাশ করে এন্টারটেইনমেন্ট উইকলির এক প্রতিবেদনে বলা হয়েছে, টেইলর সুইফট ‘ডেডপুল এন্ড উলভারিন’ সিনেমায় থাকছেন না।

রায়ান রেনল্ড ও হিউ জ্যাকম্যান অভিনীত ‘ডেডপুল এন্ড উলভারিন’ সিনেমাটির রানটাইম ২ ঘণ্টা ৭ মিনিট। এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের প্রথম সিনেমা যেটিকে ‘আর’ রেটিং দেয়া হয়েছে।

২০১৭ সালে ‘লোগান’-এর পর এই ছবিতে ফের উলভারিনের চরিত্রে স্ক্রিনে ফিরছেন হিউ জ্যাকমান। তাই ছবিটিকে ঘিরে প্রত্যাশাও বেশি। জেনিফার গার্নার এবারও থাকছেন এলেকট্রা চরিত্রে।

Reneta

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’-এর মূল ভিলেন হতে চলেছে ‘ক্যাসান্দ্রা নোভা’ নামের একটি চরিত্র। প্রথমবার মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে দেখা মিলবে ক্যাসান্দ্রা চরিত্রটির। এই চরিত্রে অভিনয় করেছেন এমা করিন। এটি হতে চলেছে এক্স-মেন সিরিজের সবচেয়ে শক্তিশালী খলচরিত্রগুলোর একটি।

‘ডেডপুল এন্ড উলভারিন’ ছবিটি পরিচালনা করেছেন শন লেভি। ২৬ জুলাই প্রেক্ষাগৃহে আসছে এই সিনেমা।

সূত্র: কইমই

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'ডেডপুল অ্যান্ড উলভারিন'ডেডপুল থ্রিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মাশরাফীর রেকর্ড ভাঙলেন নাহিদ, অলআউট জিম্বাবুয়ে

জুলাই ৬, ২০২৬

‘মেলোনি আমার প্রতি অতিরিক্ত আসক্ত’, বিতর্কিত পোস্টে নতুন উত্তেজনা ছড়ালেন ট্রাম্প

জুলাই ৬, ২০২৬

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ৩

জুলাই ৬, ২০২৬

ফিফার নিয়ম ‘ধ্বংস’ হয়ে গেছে, এটি এখন ‘কলঙ্কিত’

জুলাই ৬, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির শোক মিছিলে লাখো মানুষ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT